,

নিরঙ্কুশ বিজয়ে বেশি খুশি না হয়ে ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান নাসিমের

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বেশি খুশি না হয়ে ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইনস্টিটিউশনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভা ও চলমান রাজনীতি নিয়ে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, যত বড় জয়, তত বড় শঙ্কা আছে। ’৭৫-এর আগেও আমাদের অনেক বড় বিজয় এসেছিল। এর পরই আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এবারও আমাদের বড় বিজয় হয়েছে। তবে এতে বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই। ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সৈয়দ আশরাফুল ইসলাম প্রসঙ্গে নাসিম বলেন, সৈয়দ আশরাফ ছিলেন আমার ছোট ভাইয়ের মতো। তার সঙ্গে আমাদের সম্পর্ক ছিল পারিবারিক। ওয়ান-ইলেভেনে সৈয়দ আরশাফ সাহসী ভূমিকা পালন করেছেন। ওই দুঃসময়ে সাহসী ভূমিকা পালন করে তিনি আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আর কোনো দিন এ দেশে সাম্প্রদায়িক শক্তি ও মৌলবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না। একাদশ সংসদ নির্বাচন প্রমাণ করেছে যে প্রতিবারই এ দেশের সরকার হবে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার।

বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এ সভায় সংগঠনটির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কৃষক লীগ নেতা এমএ করিম, আবু তৌহিদ প্রমুখ। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর