,

গণমাধ্যমকে একটি নীতিমালার মধ্যে আনা জরুরি : তথ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অনলাইন মিডিয়া প্রয়োজন। এটা আজকের দিনের বাস্তবতা। একই সঙ্গে অনলাইন মিডিয়ার বিকাশের পাশাপাশি এর সুষ্ঠু বিকাশও প্রয়োজন। সেজন্য আমি গণমাধ্যমকে একটি নীতিমালার মধ্যে আনা জরুরি।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, আজকে মিডিয়াতে একটা বিপ্লব ঘটে গেছে। প্রথমত অনলাইন মিডিয়া; আরেকটা হচ্ছে স্যোশাল মিডিয়া। পুরো ক্যানভাসটাকে চেঞ্জ করে দিয়েছে। ১০ বছর আগের ক্যানভাস আর আজকের ক্যানভাসের মধ্যে ব্যাপক পরিবর্তন হয়ে ঘটেছে। একজন মানুষ তার ইচ্ছা অনুভূতি বক্তব্য কোনো সংবাদ মাধ্যমের সাহায্য ছাড়াই স্যোশাল মিডিয়ায় প্রকাশ করতে পারে এবং সেখানে লাখ লাখ ভিউ হয়। এতে দেখা যায় সমাজে অনেক সময় অস্থিরতা সৃষ্টি হয়। স্যোশাল মিডিয়া অবশ্যই আমাদের জন্য কল্যাণকর। তবে এর অকল্যাণকর দিকও আছে এবং সেগুলো ইতোমধ্যে আমরা চিহ্নিত করেছি। সেগুলো মোকাবেলার জন্য আপনাদের সবাইকে এক সঙ্গে নিয়েই কাজ করতে হবে।

ড. হাছান মাহমুদ বলেন, তথ্য মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। সবকিছুতেই অনেক চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জ ছাড়া কোনো কিছু নেই। মানুষকে চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগোতে হয়। আর এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের সহযোগিতা প্রয়োজন।

সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর