,

ধর্ষণের শিকার সেই অন্তঃসত্ত্বা কিশোরীকে বিয়ে করলেন ধর্ষক

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বেতের কাজ করতে গিয়ে ধর্ষণের শিকার সেই অন্তঃসত্ত্বা কিশোরীকে (১৫) বিয়ে করেছেন তার ধর্ষক। গতকাল শুক্রবার মধ্যরাতে ১০ লক্ষ টাকা দেনমোহরের বিনিময়ে এলাকার কর্তাব্যক্তিদের উপস্থিতিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকেলে দৈনিক আমাদের সময় অনলাইন মাধ্যমে ‘ধর্ষণের শিকার কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে বিষয়টি গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল মামুনের নজরে আসে। সেই রাতেই ওই কিশোরীর ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসেন তিনি। ধর্ষণের ঘটনায় একটি মামলার প্রস্তুতি নিচ্ছিলেন মামুন। এ সময় ধর্ষণের কথা স্বীকার করে ওই কিশোরীকে বিয়ের সম্মতি দেন ধর্ষক।

পরে ওসি মামুন ধর্ষিত কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলে তাদের বিয়েতে মত দেওয়ার অনুরোধ করেন। পরে মধ্যরাতে দুই পরিবারের সম্মতিতে কাজি ডেকে ১০ লক্ষ টাকার দেনমোহর ধার্য করে তাদের বিয়ে ও রেজিস্ট্রি করান তিনি। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, ‘গতকাল দৈনিক আমাদের সময় পত্রিকার অনলাইন মাধ্যমে আমি সংবাদটি পাই। পরে রাতের ওই ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়ার সময় ওই ব্যক্তি ধর্ষণের শিকার কিশোরীকে বিয়ের সম্মতি দেন। পরে দুই পরিবারের সঙ্গে আলাপ করে দুজনের বিয়ের ব্যবস্থা করি।’

তিনি আরও বলেন, ‘১০ লক্ষা টাকা দেনমোহরের বিনিময়ে তাদের বিয়ের রেজিস্ট্রি করা হয়েছে। পরবর্তীতে যাতে কোনো সমস্যা না হয় আমি সে ব্যবস্থা করেছি। আশা করছি তারা দুজন সুখে শান্তিতে সংসার করবে।’ গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল মামুনের এই উদ্যোগে স্থানীয় লোকজন অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন।

গত রোজার মাসে বেতের কাজ করতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। পরে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেন ধর্ষক। ঘটনাটি জানাজানি হলে কয়েকবার দেন-দরবার করেও ধর্ষকের পরিবার ওই কিশোরীকে ঘরে তুলে নিতে রাজি হয়নি। কোনো আপোস বা মীমাংসা না হওয়ায় আগত সন্তানের পিতৃপরিচয়ের স্বীকৃতির জন্য ওই কিশোরী মানুষের দ্বারে দ্বারে ঘুরছে বলে জানায় স্থানীয়রা।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১