,

বয়সে ছোট ছেলের সঙ্গে বলিউডের যেসব নায়িকারা প্রেম করেছেন

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অনেক নায়িকাই বয়সে ছোটদের সঙ্গে প্রেম করেছেন। কেউ বয়সে ১০ বছরের ছোট, কেউ বা ১৫। কিন্তু তাতে থোড়াই কেয়ার। নিজেদের চেয়ে বয়সে ছোট পার্টনারদের নিয়ে সুখে দিন কাটাচ্ছেন তাঁরা। দেখে নেওয়া যাক এমনই কয়েক জন বলি নায়িকাদের, যাঁদের পার্টনাররা তাঁদের চেয়ে বয়সে ছোট।

নিক জোনাসের থেকে প্রিয়ঙ্কা চোপড়া ১০ বছরের বড়। বেশ কিছু দিন ধরে প্রেম করার পর সম্প্রতি বিয়েও করে ফেললেন দু’জনে। প্রেম করছেন সুস্মিতা সেনও। মডেল রোহমান শালের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নায়িকা। সুস্মিতা আর রোহমানের বয়সের ফারাক প্রায় ১৫ বছরের।

সম্প্রতি অঙ্গদ বেদীর গলায় মালা পরিয়েছেন অভিনেত্রী নেহা ধুপিয়া। অঙ্গদ বেদীর থেকে নেহা ধুপিয়া ৩ বছরের বড়। কয়েক বছর আগে বিয়ে করেছেন সোহা আলি খান এবং কুণাল খেমু। এই কুণালের থেকে নবাব পরিবারের কন্যা প্রায় পাঁচ বছরের বড়।

সাত পাকে বাঁধা পড়েছেন বিপাশা বসুও। বিপাশার স্বামী কর্ণ সিংহ গ্রোভার তাঁর থেকে তিন বছরের ছোট। কাশ্মিরী মডেল এবং ব্যবসায়ী মহসিন আখতারকে বিয়ে করেছেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। মহসিনের থেকে উর্মিলা প্রায় ১০ বছরের বড়।

কিছু দিন ধরেই জল্পনা চলছে অর্জুন কাপূর এবং মালাইকা অরোরার সম্পর্ক নিয়ে। সম্পর্কের কথা দু’জনের কেউই স্বীকার করছেন ঠিকই, তবে হাবেভাবে বুঝিয়ে দিচ্ছে, ‘প্রেম বড় মধুর’। অর্জুনের থেকে মালাইকা প্রায় ১২ বছরের বড়। প্রেম করছেন কিম শর্মাও। কিমের প্রেমিক হর্ষবর্ধন রানে অভিনেত্রীর থেকে তিন বছরের ছোট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর