,

‘৩৫০ কোটির ঘরে সিম্বা’

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর সিং এখন হাওয়ায় উড়ছেন। ২০১৮-এর শুরুতে পদ্মাবত দিয়ে দারুণ প্রশংসিত হয়েছিলেন, পেয়েছিলেন ব্যবসায়িক সফলতাও। আর বছরের শেষে এসে সিম্বা দিয়ে কাঁপিয়ে দিলেন বক্স অফিস। রণবীর সিংয়ের এ ছবি মুক্তির ১৬ দিনের মধ্যে ঘরে তুলেছে ৩৫০ কোটি রুপি। এ তথ্য ছবির পরিচালক রোহিত শেঠি ও প্রযোজক করণ জোহর দুজনই টুইট করে জানিয়েছেন।

গত শনিবার রাতে প্রথমে করণ জোহর সিম্বা ছবির ৩৫০ কোটি রুপি আয়ের খবরটি টুইট করে সবাইকে জানান। গত সকালে রোহিত শেঠিও সেই খবর জানিয়ে নিজের ভালো লাগার অনুভূতি প্রকাশ করেন। এ নিয়ে রোহিত শেঠি পরিচালিত পরপর ৮টি ছবি ১০০ কোটি রুপির কোটা ছাড়িয়ে গিয়ে অর্জন করল ঈর্ষণীয় ব্যবসায়িক সাফল্য। অন্যদিকে রণবীর সিংয়ের অভিনয় ক্যারিয়ারে তাঁর একক কোনো ছবির সর্বোচ্চ আয় এটি।

গত ২৮ ডিসেম্বর মুক্তি পায় সিম্বা ছবিটি। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। তাঁর বিপরীতে আছেন সাইফ ও অমৃতার কন্যা সারা আলী খান। এর আগেও রণবীরের বেশ কয়েকটি ছবিই পেয়েছে এমন ব্যবসায়িক সাফল্য। তবে সেই সব কটিতেই রণবীরের পাশাপাশি একাধিক তারকার উপস্থিতি ছিল। কোনোটায় দীপিকা পাড়ুকোন তো কোনোটায় প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এবার রণবীর নিজের একার জোরেই সিম্বাকে নিয়ে গেলেন আয়ের দিক থেকে এক অনন্য উচ্চতায়।

রণবীরের জয়রথ বুঝি এখানেই থামছে না। কারণ, ৩৫০ কোটি রুপি আয়ের পরও ছবিটি বলিউড বক্স অফিসে এখনো চাঙা। আর তা ছাড়া এ অভিনেতা বর্তমানে তাঁর ছবি গালি বয় নিয়েও দর্শক ও বোদ্ধাদের প্রশংসায় ভেসে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর