,

ভেঙে ফেলা হবে ঝুঁকিপূর্ণ ভবনগুলো : গৃহায়ণ মন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : আইন অমান্য করে কাউকে ভবন নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘নগরীতে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের কাজ চলছে। শনাক্ত হওয়ার পর এগুলো ভেঙে ফেলা হবে। প্রথমে এ ভবনগুলো ভাঙার জন্য মালিকদের অনুরোধ করা হবে। তারা নিজেরা না ভাঙলে সরকারের পক্ষ থেকে ভেঙে ফেলা হবে।’

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজউকের ১১টি উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে একটি প্রকল্পের বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের কাজ চলছে। কিছুটা সময় দিন। একটা রেডিক্যাল চেঞ্জ দেখতে পাবেন। এই ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের ক্ষেত্রে আদালতে ৮ হাজার মামলা রয়েছে। এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আইন অমান্য করে কিছু করতে চাই না। আবার ঠুনকো বিষয়ে আইনের অজুহাতে কোনও কিছু থেমে থাকবে না।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গৃহায়ণ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ, দুর্যোগ আসবেই। সেই দুর্যোগ মোকাবিলা করে যেকোনো অনাকাঙিক্ষত মৃত্যু ঠেকাতে হবে।’

এ ছাড়াও রাজউকের দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘গঁৎবাধা অভিযোগ নয়, সুনির্দিষ্ট করে অভিযোগ করুন। দেখুন প্রতিকার পান কিনা।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর