,

বিকেলে বৈঠক সৈয়দ আশরাফের আসনে তফসিল নিয়ে

news-image

নিজস্ব প্রতিবেদক : সদ্য প্রয়াত আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-১ আসনের তফসিলের বিষয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ বৈঠকে সভাপতিত্ব করবেন। মৃত্যুর আগে সৈয়দ আশরাফ শপথ নিতে না পারায় এ আসনে সাধারণ নির্বাচনই অনুষ্ঠিত হবে।

এ ছাড়া একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়েও আজ সিদ্ধান্ত নিতে বৈঠক করবে ইসি। বৈঠকে তফসিল চূড়ান্ত করার পাশাপাশি তা ঘোষণাও হতে পারে।

ইসি সূত্র জানায়, এটি কমিশনের ৪২তম বৈঠক। এ বৈঠকে চারটি বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সেগুলো হলো- সংরক্ষিত নারী আসনের তফসিল নির্ধারণ, কিশোরগঞ্জ-১ আসনের তফসিল নির্ধারণ, পঞ্চম উপজেলা নির্বাচনের প্রস্তুতি, জাতীয় ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের স্মারকলিপি এবং বিবিধ বিষয়ে আলোচনা।

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর নবনির্বাচিত সংসদ সদস্যরা ৩ জানুয়ারি শপথ নেন। এখন জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর