,

সিলেট গেলেন ঐক্যফ্রন্ট নেতারা

news-image

নিজস্ব প্রতিবেদক : ভোটের দিন সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম নিহত হওয়ার ঘটনা খতিয়ে দেখতে ও তার স্বজনদের সমবেদনা জানাতে সিলেট গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। সেখানে তাদেরকে শুভেচ্ছা স্থানীয় নেতারা। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন ঐক্যফ্রন্ট নেতারা।

সফরকারী দলে রয়েছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়া জেএসডির আসম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী।

বিমানবন্দর থেকে দুপুর ১২টার দিকে শাহ জালাল (র.) ও শাহ পরান (র.) এর মাজার জিয়ারত করতে যান তারা। পরে দুপুরে সিলেটের বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েমের বাড়িতে যাবেন ফখরুলসহ অন্য নেতারা। বিকালে তাদের ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

গত ৩০ ডিসেম্বর ভোটের দিন বালাগঞ্জ উপজেলার আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সংঘর্ষের মধ্যে গুলিতে নিহত হন সায়েম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর