,

ফ্রান্সে বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট মাখোঁর ২৩৩০ শব্দের চিঠি

news-image

অনলাইন ডেস্ক : দুই মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভের মুখে এবার ভিন্ন কৌশল নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি তিন মাসের জাতীয় বিতর্ক আয়োজনের কথা বলেছেন। সেই বিতর্ক থেকে উঠে আসা নতুন ধারণাগুলো তিনি গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

ফ্রান্সের জনগণের উদ্দেশে ২ হাজার ৩৩০ শব্দের চিঠিতে এমানুয়েল মাখোঁ এই আহ্বান জানিয়েছেন। চিঠিতে তিনি জনগণের কাছে বেশ কিছু প্রশ্ন রেখে মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন। ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভ দমনে তাঁর এই চিঠি-কৌশল কাজ করবে বলে তিনি আশাবাদী।

ফ্রান্সে নয় সপ্তাহ ধরে দফায় দফায় বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা উচ্চ দৃষ্টিগোচর রঙের জ্যাকেট পরেন বলে এটার নামকরণ হয়েছে ‘ইয়েলো ভেস্ট’। সরকারবিরোধী এই বিক্ষোভ প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে, দেশটির অর্থনীতিকে বড় ধরনের ধাক্কা দিয়েছে।

চিঠিতে মাখোঁ বলেন, ‘আমার জন্য কোনো ইস্যুই নিষিদ্ধ নয়। আমরা সবকিছুতেই একমত হই না, গণতন্ত্রে এটাই স্বাভাবিক। তবে আমরা এটা অন্তত দেখাতে পারব যে আমরা আলোচনা, মতবিনিময় ও বিতর্কে ভীত নই।’

চিঠিতে মাখোঁ জানিয়েছেন, তিনি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বিশ্বস্ত থাকবেন এবং সম্পদের ওপর কর বাতিলের মতো বাণিজ্যবান্ধব কিছু অর্থনৈতিক সংস্কারে পক্ষেই থাকবেন। সম্পদের ওপর কর বাতিলের কারণে তাঁকে ‘ধনীদের প্রেসিডেন্ট’ বলে আখ্যায়িত করা হচ্ছে ফ্রান্সজুড়ে।

মাখোঁর চিঠিটি ফ্রান্সের সংবাদপত্রগুলোয় প্রকাশ করা হয়েছে। তিনি জনগণের উদ্দেশে অনেক প্রশ্ন রেখেছেন। শহরের বিভিন্ন বৈঠক ও অনলাইনে এসব প্রশ্নের উত্তর জনগণ পাঠাবেন বলে প্রেসিডেন্ট আশা করেন।

জনগণের উদ্দেশে মাখোঁর করা প্রশ্নের মধ্যে রয়েছে—কোন ধরনের কর বাদ দেওয়া উচিত বলে আপনি মনে করেন? জাতীয় আয় ব্যয়ের ক্ষেত্রে কোনটিকে অগ্রাধিকার দেওয়া উচিত? এখানে প্রশাসনিক স্তর কি খুব বেশি?

মাখোঁ বলেছেন, বিতর্কের মাধ্যমে প্রস্তাব এলে তা নতুনভাবে জাতির সঙ্গে যোগাযোগে সহায়তা করবে। এটা সরকারের নীতি প্রণয়ন এবং ইউরোপীয় ও আন্তর্জাতিক ইস্যুতে ফ্রান্সের অবস্থানের ওপর প্রভাব ফেলবে।

প্রেসিডেন্ট জানান, আগামী ১৫ মার্চ পর্যন্ত বিতর্ক চলবে। এই সময়ের মধ্যে তিনি নিজেও তাঁর মতামত দেবেন। তিনি বলেন, ‘এভাবেই আমি ক্ষোভকে সমাধানের দিকে নিয়ে যেতে চাই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর