মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় শ্রমিকেরা কাজ না করে কারখানা থেকে বেরিয়ে গেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ছয় গ্রেডে বাড়ানোর সিদ্ধান্তের পরদিনই আজ সোমবার আশুলিয়ার প্রায় ৫০টি কারখানা থেকে শ্রমিকেরা কাজ না করে বেরিয়ে গেছেন। বেলা পৌনে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও বিক্ষোভ বা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি।

আজ হামীম গ্রুপের সামনে শ্রমিকেরা জড়ো হওয়ার চেষ্টা করলে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পুরো আশুলিয়া এলাকায় আজ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারি করতে দেখা গেছে।

আজ অবশ্য সাভারের কারখানায় কোনো অসন্তোষের খবর পাওয়া যায়নি।

পোশাক শ্রমিকদের এক সপ্তাহের আন্দোলনের মুখে গতকাল সচিবালয়ে ত্রিপক্ষীয় বৈঠকে ছয় গ্রেডে ১৫ থেকে ৭৪৭ টাকা বৃদ্ধির মজুরি বাড়ানোর সিদ্ধান্ত হয়। গত ডিসেম্বর থেকে এই কাঠামো কার্যকর হবে। ডিসেম্বরের বেতন হয়ে যাওয়ায় আগামী ফেব্রুয়ারি থেকে বকেয়া বাড়তি বেতন পাবেন শ্রমিকেরা।

আজ আশুলিয়ার কারখানাগুলোতে শ্রমিকেরা কাজে আসেন। তবে কাজ না করে বের হয়ে যান।
জামগড়ার এনভয় কারখানার সামনে কথা হয় দুজন শ্রমিকের সঙ্গে। তাঁরা বললেন, বেতন বেড়েছে কারও এক হাজার টাকা, কারও ১২০০ টাকা। কিন্তু আমাদের দাবি ছিল, মূল বেতন বাড়াতে হবে। তা বাড়েনি।

দুই শ্রমিক বলেন, মূল বেতন বাড়লেই কেবল ওভার টাইম বা অন্যান্য সুযোগ বাড়ে। কিন্তু তা হয়নি। এ জন্যই তাঁদের ক্ষোভ।

এনভয়ের শ্রমিকেরা জানান, তাঁরা আজ কাজ শুরু করেছিলেন। কিন্তু বাইরে থেকে অন্য শ্রমিকেরা এসে তাদের ডাকে। ডাক শুনে তারা কাজ ফেলে চলে আসেন।

আজ পুরো আশুলিয়া এলাকায় বারবার পুলিশের পক্ষ থেকে মাইকিং হচ্ছে। মাইকিংয়ে শ্রমিকদের উদ্দেশে বলা হচ্ছে, সরকার নতুন বেতন কাঠামো করেছেন। এখন যেসব শ্রমিক কাজ করবেন, তাঁরা শান্তিপূর্ণভাবে কাজ করুন। কেউ কাজ না করতে চাইলে বের হয়ে যান। কাজে বিঘ্ন ঘটাবেন না।

আশুলিয়ার প্রায় সব কারখানার সামনে আজ পুলিশ মোতায়েন আছে। পুলিশ, বিজিবি ও র‍্যাবের একাধিক দল টহল দিচ্ছে। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক