,

ড. কামাল ২০ জানুয়ারি সিঙ্গাপুর যাচ্ছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসার জন্য আগামী ২০ জানুয়ারি সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

গণফোরামের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ড. কামাল হোসেন নিয়মিত চেকআপের জন্য মাঝেমধ্যে সিঙ্গাপুর যান। তবে গত ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রায় দুই মাস তিনি শারীরিক চেকআপ করাতে যেতে পারেননি।

আগামী ২০ জানুয়ারি স্ত্রী হামিদা হোসেনসহ তিনি সিঙ্গাপুর যাবেন। শারীরিক চেকআপ শেষে ২৫ বা ২৬ জানুয়ারি ব্যাংকক হয়ে তার দেশে ফেরার কথা রয়েছে।

সিঙ্গাপুর থেকে ড. কামাল হোসেন লন্ডন যাবেন কিনা জানতে চাইলে ঐক্যফ্রন্টের গণমাধ্যম বিষয়ক সমন্বয়ক লতিফুল বারী হামিম বলেন, তিনি বিভিন্ন কাজে নানা দেশ সফর করেন। তবে লন্ডনে যাবেন কিনা- তা আমার জানা নেই।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর স্ত্রী হামিদা হোসেন নিয়ে থাইল্যান্ড গিয়েছিলেন ড. কামাল। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর