মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ছাত্রলীগ নেতার বুকে পুলিশের লাথি, ভিডিও ভাইরাল

news-image

ভোলা প্রতিনিধি : ভোলার বাংলা স্কুল মোড়ে মোটরসাইকেল কাগজ পরীক্ষার সময় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে পিটিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আজ রোববার বিকেলে ভোলার বাংলাস্কুল মোড়ে এ ঘটনা ঘটে। মারধরের শিকার আওলাদ হোসেন (৩২) বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সম্পাদক। এ ঘটনায় পুলিশ সুপাররের দপ্তরে সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) শাহে আলমের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

এদিকে দুই মিনিট ৪৭ সেকেন্ডের ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, শহরের বাংলা স্কুল মোড়ে দায়িত্বে থাকা এএসআই শাহে আলম মোটরসাইকেল যাত্রী আওলাদ হোসেনকে টেনে হিঁচড়ে নামিয়ে আনেন। পড়ে তাকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলেন। এরপর তার বুকের ওপর লাথি দিতে থাকেন।

ঘটনার ব্যাপারে কথা বলতে গেলে আওলাদ হোসেন আমাদের সময়কে জানান, তার এক বন্ধুকে নিয়ে দুটি আলাদা মোটরসাইকেল যোগে বোরহানউদ্দিন থেকে ভোলা জেলা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় শহরের বাংলা স্কুল মোড়ে পুলিশ তাদের মোটরসাইকেল তল্লাশীর জন্য দাঁড় করায়। কাগজপত্র ঠিক থাকায় আওলাদকে ছেড়ে দেন এএসআই শাহে আলম। কিন্তু তার বন্ধুর হেলমেট না থাকাসহ কাগজে কিছু অসঙ্গতির জন্য মোটরসাইকেল আটকে রাখেন তিনি।

আওলাদ আরও জানান, এ সময় নিজের পরিচয় দিতেই শাহে আলম অনুরোধ করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। তর্ক বিতর্কে তিনি আওলাদের উপর চড়াও হন। পরে তার গলার মাফলার ধরে টেনে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে লাথি মারতে থাকেন।

এই ঘটনাটি আবার বাংলা স্কুল মোড়ের একটি দোকানের ভেতর থেকে ভিডিও করে ফেসবুকে প্রকাশ করে দেন কেউ একজন। পর মুহুর্তেই তা ভাইরাল হয়।

এ ব্যাপারে ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিয়া আমাদের সময়কে জানান, ভুল বোঝাবুঝি হয়েছিল। এএসআই শাহে আলম এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ নেতা এহছানুল হক কিশোর, সাবেক ছাত্রলীগ সভাপতি বেলায়েত হোসেনসহ নেতৃবৃন্দকে নিয়ে সমঝোতা করে দেয়া হয়েছে।

https://youtu.be/JYLV5CFWlGM

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক