,

ফখরুলসহ ঐক্যফ্রন্ট নেতারা সিলেট যাচ্ছেন

news-image

নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্ট নেতারা সোমবার সিলেটে আসছেন। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে সিলেট-৩ আসনের বালাগঞ্জে নিহত ছাত্রদল নেতার বাড়িতে যাবেন ঐক্যফ্রন্টের নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সোমবার সকালে তারা বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছবেন।

নেতারা হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.) মাজার জিয়ারত করবেন। পরে নিহত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলের কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুপুরে বালাগঞ্জে দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করবেন। এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে থাকবেন ঐক্যফ্রন্ট নেতা আসম আবদুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী ও মাহমুদুর রহমান মান্না।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচনের নামে সরকার ভাঁওতাবাজি করেছে।
ঐক্যফ্রন্ট নেতারা ছাত্রদল নেতা নিহত হওয়ার ঘটনা খতিয়ে দেখবেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তাদের এ কর্মসূচি। ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের দিন নলজুড় গ্রামের ফজলু মিয়ার ছেলে ছাত্রদল নেতা সায়েম আহমদ সুহেলকে গুলি করে হত্যা করা হয়।

উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা সংঘটিত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর