,

জরুরী ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র দিতে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

news-image

ভোটের পর জরুরী ভিত্তিতে ফের পেপার লেমিনেটেড ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু করার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।সম্প্রতি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারি পরিচালক এ এস এম ইকবাল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনাটি সকল আঞ্চলিক কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার ও উপজেলা/থানা নির্বাচন অফিসারের কাছে পাঠানো হয়।

মাঠপর্যায়ে ফের পেপার লেমিনেটেড ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম গ্রহণ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা ও উপজেলা/থানা নির্বাচন অফিসাররা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় গত ১ নভেম্বরে মাঠপর্যায়ে পেপার লেমিনেডেট জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। বর্তমানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান শেষ হয়েছে। এ অবস্থায় অনতিবিলম্বে মাঠ পর্যায়ে পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম জরুরী ভিত্তিতে শুরু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

নির্দেশনায় আরো বলা হয়, স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের গতি ত্বরান্বিত করতে কোনো জেলার একাধিক উপজেলায় মুদ্রিত কার্ড বিতরণের অপেক্ষায় থাকলে পার্শ্ববর্তী যে জেলায় কোনো মুদ্রিত কার্ড নাই অর্থাৎ বিতরণ কার্যক্রম চলমান নাই- সে জেলা হতে আইরিশ ও টেন ফিঙ্গার মেশিন এবং প্রয়োজনীয় সংখ্যক ল্যাপটপ সংগ্রহ করে বিতরণ কার্যক্রম চালানো যেতে পারে। এক্ষেত্রে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা বিষয়টি সমন্বয় করবেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর