,

প্রাক-প্রাথমিকে ভর্তির বয়স হবে ৪

news-image

কোমলমতি শিশুদের বিদ্যালয়মুখী করার জন্য প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তির জন্য শিশুদের বয়সসীমা কমিয়ে আনা হবে। এ লক্ষ্যে দ্রুতই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন।রোববার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরে এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা জানান।মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে সচিবকে উদ্ধৃত করে বলা হয়- কোমলমতি শিশুদের বিদ্যালয়মুখী করার জন্য প্রাক-প্রাথমিক শ্রেণিতে বর্তমানে বিদ্যমান শিশুদের বয়স ৫ বছরের পরিবর্তে ৪ বছর করা হবে।

এই অনুষ্ঠানে নতুন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনকে অধিদফতরের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। পরে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী, সচিব ও কর্মকর্তারা।প্রতিমন্ত্রী বলেন, উন্নত জাতি গঠন করতে হলে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই। প্রাথমিক শিক্ষাই হচ্ছে শিক্ষার মূলভিত্তি। বর্তমান সরকার ভবিষ্যতে মেধাসম্পন্ন মানুষ তৈরির জন্য মায়েদের অপুষ্টি দূর করতে মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছে।প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের সড়কে যেভাবে এগিয়ে চলছে তাতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আর বেশি সময়ের প্রয়োজন হবে না। উন্নয়নের মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা।

মানসম্মত প্রথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করেন তিনি।সচিব বলেন, ইতোমধ্যে সরকার সবার জন্য শিক্ষা দিতে পেরেছে। মানসম্মত শিক্ষা অর্জন করা এখন সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্য নিশ্চিত করতে হলে দুর্নীতিমুক্ত শিক্ষাক্ষেত্র তৈরি করতে হবে। দুর্নীতিকে শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। শিক্ষকদের বেতন বৈষম্য অচিরেই নিরসন করা হবে। শিগগিরই দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নতুন নিয়োগবিধি প্রণয়ন করা হবে। এ বছর আরও ২০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. গিয়াস উদ্দিন আহমেদ, অধিদফতরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর