,

অন্তঃসত্ত্বার খবর উড়িয়ে দিলেন নার্গিস

news-image

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফখরি। বলেছেন, এ খবর সম্পূর্ণ মিথ্যা। খবর প্রকাশের আগে তার সত্যতা যাচাই করারও অনুরোধ করেছেন এই ‘রকস্টার’ তারকা।সম্প্রতি এক অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাক পরে উপস্থিত হলে গুঞ্জন ছড়ায়, স্ফীত পেট ঢাকতেই অমন পোশাক পরেছিলেন নার্গিস। একটি সংবাদমাধ্যম তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরও প্রকাশ করে।অনলাইন পোর্টাল দ্য লাইভ মিরর তাদের প্রতিবেদনে প্রেমিক মথ অ্যালোনজোর নামোল্লেখ করে নার্গিস ফখরির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন সম্পর্কে খবর ছাপায়। এ-ও লেখে, মথ অ্যালোনজো ও নার্গিস ফখরি তাঁদের প্রথম সন্তানের আশা করছেন।

এক টুইট বার্তায় সেই প্রতিবেদনের স্ক্রিনশট দিয়ে নার্গিস লিখেছেন, ‘এই খবর নামিয়ে ফেলুন। আপনার প্রতিবেদক মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন। শুধু তা-ই নয়, একজন ব্যক্তির শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে, যা অসুস্থতার নামান্তর। সংবাদ প্রকাশের আগে তার সত্যতা যাচাই করুন।দীর্ঘদিন ধরেই হলিউডের সংগীত প্রযোজক ও পরিচালক মথ অ্যালোনজোর সঙ্গে সম্পর্ক নার্গিস ফখরির। কিছুদিন আগে এ খবর প্রকাশ পায়, সেই সম্পর্কের ইতি টেনেছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফখরি।সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে পোস্ট করা অ্যালোনজোর সব ছবি মুছে দেন নার্গিস। মুছে দেন অ্যালোনজো নিজেও। এর পরই মূলত তাঁদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে।

এর আগে দীর্ঘদিন বলিউড অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নার্গিস ফখরি। গুঞ্জন আছে, উদয়ের বাংলোবাড়িতেও দেখা যেত এই সুন্দরীকে। উদয়ের মা পামেলা চোপড়ার সঙ্গেও ছিলেন ঘনিষ্ঠ। তবে নার্গিস ও উদয় সব সময় এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন।তবে এবারই প্রথম নয়, এর আগেও নার্গিসের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। ২০১৭ সালে এই গুঞ্জন ছড়ায় বি-টাউনে। তবে সে সময় টুইটারে নার্গিস জানিয়েছিলেন, খাবারের কারণে তাঁর সামান্য ওজন বেড়েছে।রুপালি পর্দায় নার্গিস ফখরিকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘বাঁজো’ সিনেমায়। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল এ ছবি। ভূষণ প্যাটেলের হরর ছবি ‘অমাবাস’-এ কাজ করছেন তিনি। এ ছবিতে তাঁর বিপরীতে আছেন শচীন জোশি। আগামী ১ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।

এ ছাড়া নার্গিসকে দেখা যাবে সঞ্জয় দত্তের ‘তোরবাজ’ সিনেমায়। এ ছবিতে উন্নয়নকর্মীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। এর আগে প্রযোজক রাহুল মিত্র বলেছিলেন, ‘তোরবাজ’ অল্পবয়সের ছেলেমেয়েদের নিয়ে, যারা হয়ে ওঠে আত্মঘাতী বোমাবাজ। আফগানিস্তান থেকে আসা অভিবাসনপ্রত্যাশী বাচ্চাদের দেখভাল করার ভূমিকায় দেখা যাবে নার্গিসকে। সূত্র : ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর