,

আইনমন্ত্রী বললেন তারেককে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে

news-image

নিউজ ডেস্ক : বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, শুধু তারেক রহমানই নন, বিদেশে অবস্থানরত সব অপরাধীকে ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া চলমান।

রোববার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ/সমমনা কর্মকর্তাদের চার মাসব্যাপী ৩৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী।

জামায়াতকে ঐক্যফ্রন্টে নেওয়া ভুল ছিলো ড. কামাল হোসেনের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, ড. কামাল হোসেন সকালে এক কথা বলেন, বিকেলে আরেক কথা বলেন। তার ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।

এর আগে নবীন বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, উন্নত দেশে ৯০ ভাগ মামলাই আদালতের বাইরে নিষ্পত্তি হয়। মামলা জট কমাতে নতুন বিচারকরা আদালতের বাইরে নিষ্পত্তির ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করবেন। ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, কোয়ালিটি জুডিশিয়ারি গড়ে তুলতে সরকার সহযোগিতা করে যাচ্ছে। কোয়ালিটি বিচার অনেক চ্যালেঞ্জের।

বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) গোলাম কিবরিয়া।

বিশেষ অতিথির বক্তব্যে আইন সচিব আবু সালেহ মো. শেখ জহিরুল হক বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করে জ্ঞান অর্জন করে সেই জ্ঞান দেশ ও জাতির কাজে লাগাবেন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ অস্তিত্বের বিষয়।

তিনি বলেন, একটি হাত বিচারকের, আরেকটি বারের। অতএব, বারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই বিচার কাজ পরিচালিত করতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর