,

এবার জুটি বাঁধছেন সুবর্ণা-সব্যসাচী

news-image

বিনোদন প্রতিবেদক : দুই দেশের দুই নন্দিত অভিনয়শিল্পী এবার জুটি বাঁধছেন চলচ্চিত্রে। একজন বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা, অন্যজন কলকাতার সব্যসাচী চক্রবর্তী।

আজ (১৩ জানুয়ারি) সকালে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন নির্মাণচলতি চলচ্চিত্র ‘গণ্ডি’র পরিচালক ফাখরুল আরেফিন খান।

তিনি বলেন, ‘এরমধ্যে আমি ভারতে গিয়ে সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে ছবিটি নিয়ে বৈঠকে বসি। তিনি পুরো গল্পটি শোনেন। তার চরিত্রের বিষয়ে বিস্তর আলোচনা করেন। এবং আমাদের সঙ্গে কাজ করার জন্য লিখিত সম্মতি জানান। তাকে পেয়ে আমরা খুশি।’

ফ্রেন্ডশিপ হ্যাজ নো বাউন্ডারি—এই ট্যাগলাইন নিয়ে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গণ্ডি’। জানা গেছে এর প্রধান দুই চরিত্রের একটিতে অভিনয় করছেন সুবর্ণা মুস্তাফা। যা আগেই চূড়ান্ত ছিলো। আর তার বিপরীতে এবার যুক্ত হলেন ‘ফেলুদা’খ্যাত সব্যসাচী চক্রবর্তী।

প্রশংসিত ‘ভুবন মাঝি’র পর ফাখরুল আরেফিন খানের নতুন সিনেমা ‘গণ্ডি’। সম্প্রতি লন্ডনে হয়ে গেল এর প্রথম পর্বের শুটিং। সেখানে অংশ নেন মাজনুন মিজান, অপর্ণা ঘোষ ও শিশুশিল্পী ফিয়োনা।

পরিচালক জানান, ছবিটির কাহিনি এগিয়ে যাবে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের গল্প নিয়ে। কিছুটা অবসরে থাকা এই বয়সে দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার এবং আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এসব বিষয় উঠে আসবে এই সিনেমার গল্পে। নির্মাতা এই দুটি চরিত্রকে পর্দায় তুলে ধরতে চাইছেন সুবর্ণা মুস্তাফা ও সব্যসাচী চক্রবর্তীর মাধ্যমে।

এদিকে ২৩ ডিসেম্বর ‘গণ্ডি’র প্রথম অংশের শুটিং শেষ করে লন্ডন থেকে দেশে ফিরেছেন ফাখরুল আরেফিন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লন্ডন অংশের কাজ ভালোই হয়েছে। তবে ছবির কাজ শেষ করতে ২০১৯ সালের পুরোটা সময় লাগবে আমার। আর এটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে ২০২০ সালের ১০ জানুয়ারি। সেই পরিকল্পনা নিয়েই এগুচ্ছি আমরা।’

জানা গেছে, কক্সবাজারে ২৫ মার্চ থেকে ছবিটির দ্বিতীয় অংশের শুটিংয়ে অংশ নেবেন সুবর্ণা ও সব্যসাচী। আর শেষাংশের কাজ হবে ঢাকায়, আগস্ট মাসে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর