,

অভিনয়শিল্পী কল্যাণ ও রানি সড়ক দুর্ঘটনার কবলে

news-image

বিনোদন প্রতিবেদক : সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বেশ কয়েকজন অভিনয়শিল্পী। আজ (১২ জানুয়ারি) মাওয়া রোডে যাত্রীবাহী একটি বাস শিল্পীদের মাইক্রোবাসে ধাক্কা দেয়।

মাইক্রোবাসে ছিলেন কল্যাণ কোরাইয়া, স্বাগতা, অ্যালেন শুভ্র, তানভীর, রানি আহাদসহ আরও কয়েকজন। এর মধ্যে কল্যাণ ও রানি আহত হয়েছেন। তারা দুটি নাটকের শুটিংয়ের কাজে গোপালগঞ্জ যাচ্ছিলেন।

কল্যাণ বলেন, ‘সামনের দিক থেকে আসা যাত্রীবাহী বাস আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় ধাক্কাটা দেয়। এতে পেছনের দিকের জানালা ও কাচ ভেঙ্গে যায়। গাড়িটা কোনোমতে ব্যালেন্স করে আমরা রাস্তার পাশে দাঁড়াতে সক্ষম হই। এটা যদি আমাদের সামনের দিকে লাগত, তাহলে খুব ভয়াবহ ঘটনা হতো। আমি জানালার পাশের সিটে থাকায় পিঠে প্রচণ্ড ব্যথা পেয়েছি।’

কাচে আহত হয়েছেন রানি আহত। এছাড়া কল্যাণ ও স্বাগতা গাড়ির মধ্যে ছিটকে পড়েন। বেশি আঘাত পেয়েছেন কল্যাণ। তার মেরুদণ্ড ও পিঠে আঘাত লেগেছে।

জানা যায়, বাসটি ধরা হয়েছে। অভিনেত্রী স্বাগতা হেল্প লাইন ‘৯৯৯’ ফোন করে পুলিশের সাহায্য চান। আর মাইক্রোবাসটিও বাসটির পিছু নেয়।

কল্যাণ জানান, তারা এখন মাওয়া ফেরিঘাটে আছেন। সেখানেই প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। এরপর গোপালগঞ্জে পৌঁছালে হাসপাতালে গিয়ে পুরো চিকিৎসা নেবেন। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর