,

‘কংগ্রেস পাকিস্তানের সাহায্য নিচ্ছে মোদিকে সরাতে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার ক্ষমতাসীন দল বিজেপি-র জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি অভিযোগ করেছেন, নরেন্দ্র মোদিকে সরানোর জন্য পাকিস্তানের সাহায্য নিচ্ছে কংগ্রেস।

নির্মলা সীতারমন বলেন, ‘প্রধানমন্ত্রীর কূটনৈতিক তৎপরতায় আন্তর্জাতিক মহলে এখন কোণঠাসা অবস্থায় রয়েছে পাকিস্তান। দুনিয়ার একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন। দেশে জঙ্গি গোষ্ঠীগুলোকে মদত দেওয়ার ফল এখন ভোগ করছে পাকিস্তান।’

তিনি বলেন, ‘মোদির নেতৃত্বে সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। সেই সাহসের প্রশংসা না করে বিরোধীরা তার প্রমাণ চেয়েছিল। তার প্রমাণও তাদের দেওয়া হয়েছে। আবার বিরোধীদের মধ্যে কংগ্রসের কিছু নেতা পাকিস্তানে গিয়েছিলেন নরেন্দ্র মোদিকে সরানোর জন্য সাহায্য চাইতে। এই ধরনের নোংরা রাজনীতি করে কংগ্রেস।’

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিজেপি কর্মীদের উচিত মূলত দুটি বিষয় তুলে ধরা। প্রথমত, ‘২০১৪ সাল থেকে দেশে বড় কোনও জঙ্গি হামলা হয়নি। সব হামলার চেষ্টা সীমান্তেই ধ্বংস করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, গত পাঁচ বছরে দেশে কোনও দুর্নীতি হয়নি। এ নিয়ে কোনও জল্পনাও হয়নি। সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রকে হাতিয়ার করেই আমাদের পথ চলতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই দেশ উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।’ সূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর