,

বাপ্পী-অপুর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ শেষের পথে

news-image

বিনোদন প্রতিবেদক : ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিতে বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাসকে জুটি করে তাক লাগিয়ে দেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস। আলোচিত এই ছবিটির প্রযোজনায় আছে বেঙ্গল মাল্টিমিডিয়া। গেল বছর ছবির বেশির ভাগ কাজ শেষ হয়েছে। বাকি ছিল শুধু গানের শ্যুটিং।

দুদিন ধরে চলছে গানের শ্যুটিং। সেখানে অংশ নিচ্ছেন বাপ্পী-অপু। আর শুক্রবার নরসিংদীর মাধবদীতে অবস্থিত হেরিটেজ রিসোর্টে রোমান্টিক একটি গানের শ্যুটিং করেছেন তারা। গানটির নৃত্য পরিচালনা করেছেন হাবিব।

দেবাশীষ বিশ্বাস বলেন, ‘বৃহস্পতিবার থেকে একটি গানের শ্যুটিং করছি হেরিটেজ রিসোর্টে। কাজটি দারুণ হয়েছে। এছাড়া আরও একটি গান বাকি রয়েছে। গানটির লোকেশন খোঁজা হচ্ছে। গানটি শেষ হলেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারব।’

অপু বিশ্বাস বলেন, ‘বাপ্পীর সঙ্গে প্রথম কাজ। দেখতে দেখতে পুরো ছবির শ্যুটিং শেষ হলো। এখন গানের কাজ করছি। দর্শকরা বেশ কিছু চমক পাবেন ছবিতে।

তিনি আরও বলেন, আমি ভক্তদের কখনও প্রতারিত করিনি। ভালো ছবি উপহার দেয়ার চেষ্টা করেছি। শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ একটি ভালো ছবি হতে যাচ্ছে। ভক্তদের ভালো লাগবে আশা করছি।

শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ ছবির রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। এই পরিচালকের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে। রিয়াজ-শাবনূর জুটির ছবিটি ব্যবসা সফল হয়। পরের বছরই কলকাতায় ছবির রিমেক করেন হরনাথ চক্রবর্তী। ওই ছবিতে ছিলেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। ১৮ বছর পর নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ নির্মাণ করছেন। যদিও এটি আগের ছবির সিক্যুয়েল নয় বলে জানিয়েছেন নির্মাতা।

বাপ্পী-অপু ছাড়া ছবিতে আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, চিকন আলী, কাবিলা, শাহীন খান, হারুন কিসিঞ্জার, বরদা মিঠুসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর