,

ভক্তদের হাত থেকে আলিয়া ভাটকে উদ্ধার করলেন রণবীর

news-image

বিনোদন ডেস্ক : দিল্লী বিমানবন্দরে বিমান থেকে নামার পর তারকাকে ঘিরে ধরলেন ভক্তরা। প্রিয় অভিনেত্রীকে কাছে পেয়ে ভক্তদের ছবি তোলা যে শেষ হয় না। বেশ কিছুক্ষণ ভিড়ের মধ্যে আটকে পড়ে কিছুটা ভয় পেয়ে যান আলিয়া ভাট। এরপর তাকে উদ্ধার করতে এগিয়ে এলেন রণবীর কাপুর। আলিয়াকে সঙ্গে করে গাড়ি পর্যন্ত নিয়ে যান তিনি।

গেল বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লী গিয়েছিলেন বলিউডের বেশ কিছু তারকা। দিল্লি বিমানবন্দরে নামার পরপরই তারকাদের ঘিরে ধরেন ভক্তরা। অন্যান্য তারকাদের সঙ্গে আলিয়া ভাট আটকে পড়লে প্রেমিক রণবীর কাপুর সেখানে পৌঁছে যান। তাকে উদ্ধার করে গাড়িতে তুলে দেন। এসময় রণবীর কাপুরের সঙ্গী ছিলেন রণবীর সিং। এই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে।

রণবীর কাপুর, রণবীর সিং, আলিয়া ভাট, ভূমি পেডনেকর, একতা কাপুর, আয়ুষ্মান খুরানা, সিদ্ধার্থ মালহোত্রা, করণ জোহর, রোহিত শেট্টিসহ অনেকেই এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে দিল্লী গিয়েছিলেন। প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে প্রাইভেট বিমানে বলিউড তারকাদের একসঙ্গে মজা করার একটি ভিডিও ভাইরাল হয়। আড্ডা, গল্প ও মজা করার মুহূর্তে ধারণ করা ওই ভিডিওটি প্রকাশ করেছিলেন বলিউড তারকা করণ জোহর।

গুঞ্জন আছে, চলতি বছরে রণবীর কাপুরের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলতে চান আলিয়া ভাট। রণবীর কাপুরের মা নিতু কাপুরের অনুরোধের রাখতে এই সিদ্ধান্ত নিবেন আলিয়া। চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে তাদের আংটি বদলের খবর পাওয়া যাবে বলে ইতোমধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর