,

মাত্র আট মাসেই ফিলিস্তিনি ৮ বছরের শিশু হাফেজ হলো

news-image

অনলাইন ডেস্ক : ক্যানানাইটিসরা ভুমধ্যসাগরের তীরে অবস্থিত শহর গাজা, যেখানে প্রতিনিয়তই মৃত্যু আতঙ্ক বিরাজ করে মুসলিম অধিবাসীদের।

ইসরাইলি আগ্রাসনে যে শহরবাসীরা ঈদের নামাজ পড়তে গেলেও মৃত্যুকে হাতে নিয়ে ঈদগাহে যায়,

যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিনের সেই গাজা শহরের ছোট্ট এক শিশু আলোড়ন তুলেছে।

মুসলিম বিশ্বের এক বিস্ময় বালক। বয়স মাত্র তার গুণে গুণে আট বছর। আর মাত্র আট মাসে পবিত্র আল কোরআন মুখস্থ করে বিশ্বকে তাক লাগিয়ে দিল আল আওয়াজ নামে আট বছরের ওই শিশু।

জানা গেছে, প্রতিদিন ১৬ পৃষ্ঠা করে কোরআনের আয়াত মুখস্থ করে নিত আল আওয়াজ।

ফিলিস্তিনের গাজাপ্রদেশের জাবালিয়া শহরে জন্ম ওই বিস্ময় বালকের।

স্থানীয় আল ওমরি মসজিদের কোরআন শিক্ষার মক্তবে নিয়মিত যেত ছোট্ট আল আওয়াজ।

সেখানে ওস্তাদের কণ্ঠে শুনে শুনেই নাকি প্রতিদিন এক পৃষ্ঠা করে মুখস্থ হয়ে যেত তার।

একদিন তার মনে হলো এই পৃষ্ঠা সংখ্যা তো আরও বাড়িয়ে নেয়া যায়।

অতঃপর ধীরে ধীরে ছোট্ট আওয়াজ ২-৩ পৃষ্ঠা করে আয়ত্ত করতে শুরু করে।

একসময় সে আয়ত্ত গিয়ে দাঁড়ায় দৈনিক ১৬ পৃষ্ঠা পযর্ন্ত।

এ ছাড়া আগে মুখস্থ করা আয়াতগুলো ফের ঝালিয়ে নিতে দৈনিক ১৬ পৃষ্ঠা মুখস্থের পাশাপাশি ৪৫ পৃষ্ঠা পেছনের পড়া নিয়মিত পড়ত আল আওয়াজ।

এভাবেই যেখানে অত্যাচারী ইসরাইলিদের গোলাবারুদের আঘাতে গাজা যখন ক্ষতবিক্ষত হচ্ছিল, তখন আল ওমরা মসজিদের এক কোণে বসে মাত্র ৮ বছরের ছোট্ট এক ফিলিস্তিনি শিশু আট মাসেই ইসলাম ধর্মের ঐশী বাণীর পুরোটাই আত্মস্থ করল ।

আল আওয়াজকে এখন সবাই আল কোরআনের পাখি বলেই সম্বোধন করে।

সূত্র: আন্তর্জাতিক কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর