,

শ্রমিক অসন্তোষে বন্ধ হলো অর্ধশতাধিক কারখানা

news-image

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বেতন বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়ায় টানা সপ্তম দিনের মতো আজ রোববারও শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।

রোববার সকালে আশুলিয়ার আব্দুল্লাহপুর–ইপিজেড সড়কের জামগড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এদিকে এ শ্রমিক বিক্ষোভের কারণে আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুরের অন্তত অর্ধশতাধিক কারখানা বন্ধ করে দেয়া হয়েছে।

শ্রমিকরা জানান, রোববার সকালে হামীম গ্রুপের হামীম ও ঘোষবাগ এলাকার বান্দু ডিজাইনের শ্রমিকরা কাজে যোগ দেয়ার উদ্দেশ্যে কারখানায় যান। কারখানায় যাওয়ার পথে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের পথে পথে বাধা দেন।

এমনকি মার খেয়ে আহত হয়ে বাসায় ফিরেছেন অনেক শ্রমিক। যারা বাধা উপেক্ষা করে কারখানায় গেছেন তারাও আন্দোলনরত শ্রমিকদের ভয়ে কাজ বিরতি রেখেছেন। ফলে সকালেই ওই কারখানা দুটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ ছাড়া সকাল থেকেই টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার ইউনিক, জামগড়া, বেরন ও নরসিংহপুরসহ বিভিন্ন এলাকায় অবস্থিত শিল্পকারখানাসমূহে শ্রমিকরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে শ্রমিকরা টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক অবরোধ করলে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের সরিয়ে দেন।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরে পুলিশ টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় শ্রমিক ও পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।

এদিকে সাভারের এইচআর কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের বাধায় বিক্ষোভ পণ্ড হয়ে যায়। এ ছাড়া সাভারের সব কারখানা স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।

এদিকে আতঙ্কিত হয়ে ভাংচুর এড়াতে সাভার ও আশুলিয়ায় প্রায় অর্ধশতাধিক কারখানা বন্ধ করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিনুর রহমান জানান, বিশৃঙ্খলা এড়াতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এর আগে শনিবার আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় সংঘর্ষ হয় কয়েক দফায় দফায়। এদিন ঢাকার মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে, টোলারবাগ, শেওড়াপাড়া ও মিরপুর-১৪ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।যুগান্তর

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর