,

বিমানে বেঁধে রাখা মাতাল যাত্রীর ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : মদ্যপান করে বিমানে উঠে হুলস্থূল কাণ্ড ঘটিয়ে ছাড়লেন এক যাত্রী। অন্য যাত্রীদের গালিগালাজ এবং একপর্যায়ে মারধরও করেন। শেষপর্যন্ত উপায় না পেয়ে তাকে মোটা রশি দিয়ে বেঁধে রাখা হয়।

৪ জানুযারি বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট হয়ে ঢাকায় আসছিল।

ওই যাত্রীর নাম-পরিচয় জানা না গেলেও ভিডিওতে তার কথোপকথন শুনে ধারণা করা হচ্ছে তার বাড়ি সিলেটে। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক মনে হয়েছে তাকে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ওই যাত্রী মদ্যপ অবস্থায় মাতলামি করছেন। একপর্যায়ে তিনি বিমানের এক যাত্রীকে আঘাত করেন। পরে বিমানের কেবিন ক্রু ও যাত্রীরা মিলে তাকে রশি দিয়ে সিটের সঙ্গে বেঁধে ফেলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগে মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ গণমাধ্যমকে জানান, ফ্লাইট সিলেটে অবতরণ করার পর আইনশৃঙ্খলা সংস্থার কাছে তাকে সোপর্দ করা হয়।

ভিডিও:

https://www.facebook.com/sedativehypnotic/videos/2062047393876984/?t=0

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর