মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে বসেই অনলাইনের মাধ্যমে জিএসপি সনদ সংগ্রহ করা যাবে

news-image

নিউজ ডেস্ক : জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস (জিএসপি) সনদ নেওয়ার জন্য আর রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-তে যেতে হবে না। রপ্তানিকারকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে জিএসপি সনদ সংগ্রহ করতে পারবেন। এজন্য ইপিবি প্রয়োজনীয় ওয়েবসাইটে ও অন্যান্য কাঠামো তৈরি শুরু করেছে। ডিসেম্বর পর্যন্ত জিএসপি সনদ পুরোপুরি ওয়েব সাইটের মাধমে ঘরে বসে ওয়েবসাইট থেকে বিতরণ করবে ইপিবি।

রপ্তানিকারকরা মনে করছেন নতুন এ ব্যবস্থা শুরু চালু হলে রপ্তানিকারকরা হয়রানি থেকে বাঁচবে। একই সঙ্গে বাঁচবে সময় ও অর্থঅপচয়। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে জিএসপির অধীনে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পেয়ে থাকে। বাংলাদেশ জিএসপি সুবিধা প্রাপ্ত দেশগুলোতে পণ্য রপ্তানি করার জন্য জাহাজিকরণ করার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে ইপিবিতে জমা দিতে হয়। ইপিবি এসব নমুনা গ্রহণ করে বিদেশি ক্রেতাদের কাছে পাঠায়। ক্রেতারা বাংলাদেশের নমুনা সংগ্রহের পর সে দেশের শুল্ক কর্তৃপক্ষের কাছে থেকে শুল্কমুক্ত সুবিধা গ্রহণ করে। ইউরোপীয় ইউনিয়ন পণ্য রপ্তানির ক্ষেত্রে জিএসপি সুবিধার অধীনে সেখানকার শুল্কের সাড়ে ১২ শতাংশ পুরোটাই সুবিধা পেয়ে থাকে। স্বল্পোন্নত দেশ হিসেবে আগামী ২০২৪ সাল পর্যন্ত এ সুবিধা পাবে। এরপর বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে তুলনামূলক কম হারে জিএসপি প্লাস বা জিএসপি স্ট্যান্ডার্ড সুবিধা পাবে। এ ক্ষেত্রেও বাংলাদেশের ইপিবি থেকে রপ্তানিকারকদের সনদ সংগ্রহ করতে হবে।

নতুন ব্যবস্থায় সরাসরি সনদ সংগ্রহের বিপরীতে ‘রেজিস্টার্ড স্যান্ডার্ড সিসটেম’ ব্যবস্থায় রপ্তানিকারকরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে জিএসপি সনদ সংগ্রহ করবে। এজন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় প্রয়োজনীয় সফটওয়্যার প্রস্তুত করছে। সেখানে রপ্তানিকারকদের তথ্য সন্নিবেশিত থাকবে। আগামী ডিসেম্বরের মধ্যে সব রপ্তানি কর্মকাণ্ড সম্পাদন হবে অনলাইন থেকে সংগৃহীত সনদের মাধ্যমে। বিষয়টি স্বীকার করেন এ বিষয়ে দায়িত্বে নিয়োজিত বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, তথ্য-প্রযুক্তির উন্নতি ও ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সরকার কাজ করে যাচ্ছে; ব্যবসা-বাণিজ্য সহজ করার জন্য করা হচ্ছে। তারই অংশ হিসেবে ইপিবি জিএসপি সনদ অনলাইনের মাধ্যমে বিতরণের ব্যবস্থা নিচ্ছে। আশা করছি, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রপ্তানি করার ক্ষেত্রে জিএসপির সনদ সংগ্রহের কাজটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে।

জিএসপি সনদ সশরীরে সংগ্রহের পরিবর্তে অনলাইনের মাধ্যমে সংগ্রহের কার্যক্রমকে স্বাগত জানিয়েছে দেশের রপ্তানিকারকরা। এ বিষয়ে নিট তৈরি পোশাক রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নেতা মুহাম্মদ হাতেম খোলা কাগজকে বলেন, সশরীরে উপস্থিত হয়ে সনদ সংগ্রহের পরিবর্তে অনলাইনে সংগ্রহের ব্যবস্থা করা হলে রপ্তানি বাণিজ্য আরও এক ধাপ সহজ হবে। অনলাইন সনদ বিতরণের ব্যবস্থা করা হলে অতিরিক্ত ঝামেলা দূর হবে, খরচ বাঁচবে এবং রপ্তানি সময় কমবে। সনদ সংগ্রহের ক্ষেত্রে দুর্নীতি দূর করতে ভূমিকা রাখবে।

রপ্তানিকারকরা জানান, পণ্য রপ্তানি করতে জাহাজীকরণের পর রপ্তানি সম্পর্কিত সব কাজ সম্পন্ন করে এসব ডকুমেন্ট সংগ্রহ করে ইপিবিতে জমা দিয়ে সনদ সংগ্রহ করা হয়। তারপরও নানা ধরনের পদ্ধতিগত জটিলতার কারণে-অকারণে দেরি হয়ে যায়। এতে সনদ সংগ্রহের দেরি হয়ে যায়। এরপর যদি রপ্তানি বৃহস্পতিবারে সম্পন্ন হয়ে থাকে তাহলে সনদ সংগ্রহ নিয়ে জটিলতা তৈরি হয়। জিএসপি সনদ পাঠাতে দেরি হয়ে যায়।

জিএসপি সনদ ইপিবির কাছে থেকে সশরীরে সংগ্রহের বদলে অনলাইন সংগ্রহের সুবিধার পাশাপাশি অসুবিধাও দেখছেন রপ্তানিকারকরা। তারা মনে করছে, সনদ সংগ্রহের ক্ষেত্রে জালিয়াতির ঘটনা ইতোমধ্যে ঘটেছে। এ ধরনের জালিয়াতি ধরাও পড়েছে। বিদেশি পণ্য বাংলাদেশের নামে রপ্তানি করে জিএসপি সুবিধা নেওয়ার ঘটনা ধরা পড়েছে। অনলাইনে এ কার্যক্রম চালু করার সঙ্গে সঙ্গে জালিয়াতির পথ বন্ধ করতে হবে। তা নাহলে সুবিধার পরিবর্তে আরও আসুবিধা হবে। এর মাধ্যমে দেশে রপ্তানি কার্যক্রমে একদিকে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, অন্যদিকে বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক