,

কারিনা কাপুরকে নিয়ে আপত্তিকর মন্তব্য রণবীরের

news-image

বিনোদন ডেস্ক : কারিনা কাপুরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলিউড তারকা রণবীর সিং। এ নিয়ে অনলাইনে ব্যাপক বকাঝকা খেতে হচ্ছে তাঁকে। তাঁর মন্তব্য শুনে করন জোহর বলেছেন, কারিনা আপনার বড় বোনের মতো! বড় বোনকে নিয়ে এমন মন্তব্য কেউ করে?

করনের জনপ্রিয় টিভি অনুষ্ঠান কফি উইথ করনের একটি পর্বে রণবীরের সঙ্গে যোগ দিয়েছিলেন আনুশকা শর্মা। তাঁকেও বাজে কথা বলতে ছাড়েননি রণবীর। আনুশকাও ছেড়ে দেওয়ার লোক নন। কয়েক ঘা বসিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, আমাকে নিয়ে আর এক বারও কোনো বাজে কথা বলবে না। করন জোহরও মজা পেয়েছেন এমন কথায়।

কারিনাকে নিয়ে রণবীর কী বলেছেন? বলেছেন, তিনি তখন অনেক ছোট। কারিনা একটি ক্লাবে আসতেন সাঁতার কাটতে।

কারিনাকে সাঁতারের পোশাকে দেখে সেই ছোটবেলায় রণবীরের কী অনুভূতি হতো, সে কথা বলেন তিনি। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘আমি নাবালক থেকে বালক হয়ে যেতাম।’

রণবীরের এই কাহিনি শুনে স্তম্ভিত হয়ে যান আনুশকা ও করন। করনের মুখ থেকে কফি ছিটকে বেরিয়ে আসে। তিনি বলেন, তুমি তো ভীষণ ভীষণ নোংরা। কারিনা তোমার বড় বোনের মতো। এই কথা শুনলে সে কী বলবে?’

রণবীর হাসতে হাসতে বলেন, ‘আরে আমি তো সত্যি কথাটাই বললাম!’

ভারতের একটি টেলিভিশন চ্যানেলে দেখানো হয় বিনোদনমূলক টক শো কফি উইথ করন। নানা কারণে আলোচিত এই অনুষ্ঠানটি। সম্প্রতি ওই অনুষ্ঠানে জাতি, বর্ণ ও লিঙ্গ-বিদ্বেষী কথা বলে সমালোচিত হন ক্রিকেটার হার্দিক পান্ডে। অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার তিন দিন পর টুইট করে ক্ষমা চেয়েছিলেন তিনি। দেখা যাক, কারিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার পর রণবীর কী করেন! এবিপি লাইভ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর