,

শাবনূরের চলচ্চিত্রে ফিরেও ফেরা হচ্ছে না

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর। যার অভিনয়ে মুগ্ধ কোটি চলচ্চিত্র প্রেমী। চলচ্চিত্রে বেশ অনেক দিন ধরেই দেখা যায় না তাকে। তবে চলচ্চিত্রের নানা কর্মকাণ্ডে দেখা যায় তাকে।

অনেকদিন ধরেই গুঞ্জন চলছে ফের চলচ্চিত্রে ফিরবেন শাবনূর। কিন্তু ফিরছেন না। শাবনূর অভিনীত ‘এত প্রেম এত মায়া ছবিটির কাজ ইতোমধ্যে ৭০ শতাংশ শুটিংও শেষ হয়েছে। কিন্তু নায়িকা শাবনূর ‘ফিট’ নন দেখে ছবিটি শেষ করতে পারছেন না পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।’

এ বিষয়ে মানিক বলেন, ‘এই ছবিটির শুটিং শুরু করেছিলাম ২০১৬ সালের আগস্ট মাসে। এরই মধ্যে ছবির ৭০ শতাংশ শুটিং শেষ করেছি। বাকি ৩০ শতাংশ কবে শুটিং করতে পারব, বলতে পারছি না। যে কাজ বাকি আছে, তার পুরোটাই শাবনূরকে কেন্দ্র করে। তিনি ছাড়া শুটিং করা যাবে না। আবার এই দুই বছর ধরে তার স্লিম হওয়ার জন্য অপেক্ষা করছি। আমরা মনে করেছিলাম, এই শীতে ছবিটি শেষ করতে পারব। শাবনূর আপাও আমাকে সেভাবেই কথা দিয়েছিলেন। তবে এখন মনে হচ্ছে, ছবির কাজটি অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ শাবনূর আপার এখনো আগের মতোই স্বাস্থ্য রয়েছে। এই শীতে উনাকে নিয়ে শুটিং করতে পারব না, এটা বুঝতে পারছি।’

ইয়োলো প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিতব্য এ ছবির সংগীত পরিচালনা করবেন আলী আকরাম শুভ, আরেফিন রুমি ও জেকে। ‘এত প্রেম এত মায়া’র চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাইদ। শাবনূর ছাড়াও ছবিতে অভিনয় করছেন ববিতা, ফেরদৌস, সাইমন, পিয়া বিপাশা প্রমুখ। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর