,

শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু হলে গিয়ে দেখতে ভক্তদের প্রতি অপুর আহ্বান

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের কুইন বলা হয় তাকে। চলচ্চিত্র ক্যারিয়ারে অনেকগুলো সুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। জয় করে নিয়েছেন কোটি ভক্তের মন। তিনি আর কেউ নন, তিনি অপু বিশ্বাস। বেশ কিছুদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও ফের নতুন রুপে দর্শকদের সামনে খুব তাড়াতাড়ি আসছেন তিনি।

অপু বিশ্বাস বর্তমানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ চলচ্চিত্রটি নিয়ে ব্যস্ত আছেন। আর এই ছবি দিয়েই ফের চলচ্চিত্রে নিজেকে সরব করতে যাচ্ছেন তিনি। শুক্রবার মাধবদী এলাকার একটি মনোরম লোকেশনে গানের দৃশ্যায়নের মাধ্যমে শেষ হলো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবির শুটিং।

শুটিং এর ফাঁকে এই প্রতিবেদকের সাথে কথা হলো এই নায়িকার। তিনি বলেন, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি দিয়ে আমি আবার দর্শকদের সামনে হাজির হচ্ছি। আমার বিশ্বাস কাজটি অনেক ভালো হয়েছে। আমার যারা দর্শক ভক্ত তাদের কাছে আমার চাওয়া আপানারা ছবিটি মুক্তি পেলে হলে গিয়ে দেখবেন। আমি হয়তো পারবারিক কিছু ঝামেলার কারণে কিছুদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলাম কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে সব সময় আপনাদের সাথেই ছিলাম।’

অপু আরো বলেন, ‘শুধু বলবো আপনাদের অপু বিশ্বাস সবসময় ভালো কাজ করেছে। এখনও করবে। দর্শকরা আমাকে অনেক বেশি করে বলতেন যে অপু বিশ্বাস কেন অন্য হিরোদের সঙ্গে কাজ করে না। এখন অন্য হিরোদের সঙ্গেও কাজ করবো।’

দেবাশীষ বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবির সিক্যুয়েল এটি। ছবিটিতে অপু বিশ্বাসের নায়ক হিসেবে রয়েছেন বাপ্পি চৌধুরী। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর