,

ধামরায়ে স্বামীকে ঘুমের ঔষধ খাইয়ে পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

news-image

ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাই উপজেলায় ঘুমের ঔষধ খাইয়ে পোশাক শ্রমিক স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। বলিঘাতের শিকার সুমন হোসেন নামে ওই ব্যক্তিকে (৩২) সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে ধামরাইর বালিথা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সুমনের স্ত্রী মর্জিনা বেগমকে (২৭) আটক করেছে।

জানা গেছে, গত ৯ বছর আগে বিয়ে হয় সুমন-মর্জিনার। তাদের নুর হাসান নামের আট বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর দুজনেই আলাদা দুটি পোষাক কারখানায় চাকরী নেন। কাজের সুবাদে মর্জিনার বিভিন্নজনের সঙ্গে পরিচিত হয়। এমন অবস্থায় তিনি রাত-দিন তাদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন।

সুমনের এ বিষয়টি নিয়ে সন্দেহ হলে স্ত্রীকে কয়েকবার কথা বলা থেকে বারণ করেন তিনি। এ কারণে মর্জিনা ক্ষোভের বর্শবর্তী হয়ে তার স্বামীকে ভাতের সঙ্গে ঘুমের ঔষধ মেখে খেতে দেন। রাতে সুমন ঘুমিয়ে পড়লে মর্জিনা ধারাল চাকু দিয়ে তার পুরুষাঙ্গ কেটে পালিয়ে যেতে চেষ্টা করেন।

এ সময় সুমনের আর্তচিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে পালাতে ব্যর্থ হন মার্জিনা। পরে খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।

সুমনের আত্মীয় স্বজন এসে তাকে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করান।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমনকে হাসপাতালে ভর্তি করান হয়েছে। তার অবস্থা আশংকাজনক। তবে তার স্ত্রী মর্জিনাকে অটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর