,

তিনি কে, বলতে পারেন?

news-image

বিনোদন প্রতিবেদক : ছবিতে যে নারীকে দেখা যাচ্ছে পাঠক নিশ্চয়ই বলবেন, দেখতে ‘খুব সুন্দর’। আট-দশজন নারীর মতো সুন্দরী এ নারীও সেজেছেন আপন মনে। কানে দুল, নাকে নোলক ও ঠোঁটে গোলাপি রাঙ্গা লিপস্টিক। এক ঝলকে যে কেউ তার প্রেমে পড়বেন! তবে যদি জানেন, তিনি নারী নন, পুরুষ! তখন কী করবেন? আর যদি তিনি হন জনপ্রিয় কোরো অভিনেতা, তখন…?

পাঠক হয়তো বিশ্বাস করতে চাইবেন না, ভাবছেন দুষ্টামি করেই বলছি এসব। বিষয়টা মোটেও তা নয়। ছবিতে থাকা নারী সাজের এই মানুষটি জনপ্রিয় একজন অভিনেতা। নাম আনিসুর রহমান মিলন।

‘জুলি বিউটিফুল’ নাটকের প্রয়োজনেই এমন সাজ নিয়েছেন মিলন। নাটকের নাম ভূমিকায় দেখা যাবে মিলনকে। এটি রচনা ও পরিচালনা করছেন বিপ্লব হায়দার। প্রযোজনা করছেন মীর ফকরুদ্দিন ছোটন।

সহশিল্পীদের সঙ্গে আনিসুর রহমান মিলন

সহশিল্পীদের সঙ্গে আনিসুর রহমান মিলন

আনিসুর রহমান মিলন এই প্রতিবেদককে বলেন, ‘বছরের প্রথম কাজ শুরু করলাম। ইউনিটে ঢুকে নিজের চরিত্র আর গেটআপ-মেকআপ নিয়ে ভালোই লাগছিল। ছবি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন, চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। আমিও প্রস্তুত। আশা করি, দর্শকদের মজার একটি সিরিয়াল উপহার দিতে পারব।’

‘জুলি বিউটিফুল’ নাটকে আনিসুর রহমান মিলন ছাড়া আরও অভিনয় করছেন মিলন ভট্ট, অ্যানি খান, ওয়ালিউল হক রুমি প্রমুখ। ধারাবাহিকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার শুরু হবে। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর