,

সমুদ্রপাড়ে বিকিনি পরে প্রিয়াঙ্কা, ভিডিও করলেন নিক

news-image

বিনোদন ডেস্ক : হানিমুন করতে এখন ক্যারিবিয়ান দ্বীপে অবস্থান করছেন বলিউড সেনসেশন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে সমুদ্রপাড়ে বিকিনি পরে অস্থায়ী দোলনায় দোল খেতে দেখা গেছে এ বলিউড স্টারকে। আর এমন দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন তার স্বামী নিক জোনাস নিজেই।

এর আগে সুইজারল্যান্ডের বরফ ঘেরা পাহাড়ে নিজেদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা। বিয়ের পর পরিবারের সঙ্গেও বেড়াতে গিয়েছিলেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের জন্যই সালমান খানের ‘ভারত’-এর মতো বিগ বাজেটের সিনেমা ছেড়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা। যদিও ব্যক্তিগত কারণে ওই সিনেমা করবেন না বলে জানিয়েছিলেন তিনি। তবে তার সেই ব্যক্তিগত কারণ যে বিয়ে, এমনটাই মনে করেছিলেন বলিউড ইন্ডাস্ট্রির একটি বড় অংশ। আর ওই ছবি না করার কারণে প্রাথমিকভাবে সালমান-প্রিয়াঙ্কার সম্পর্কে দূরত্ব তৈরি হলেও পরে তা মিটে যায়।

এই মুহূর্তে প্রিয়াঙ্কার হাতে নতুন কোনো সিনেমা নেই। ‘ভারত’ দিয়েই বলিউডে ফিরে আসার কথা ছিল তার। ওই পরিকল্পনাও এখন জলে গেছে। ফলে ব্যক্তিগত সময় কাটানো শেষে আবার কোন সিনেমা দিয়ে প্রিয়াঙ্কা ফিরবেন, সেটাই এখন দেখার পালা।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর