,

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন কিশোরপ্রধান

news-image

বিনোদন ডেস্ক : বহু মারাঠি এবং হিন্দি ছবিতে অভিনয় করে তিনি মন জয় করেছেন দর্শকদের৷ কিন্তু জব উই মেট ছবিতে কিছুক্ষণের জন্য তাকে দেখা গেলেও, সেই ছবিই যেন তাকে চিরস্থায়ী করে দিয়েছে দর্শকমনে৷ অকেলি লড়কি খুলি হুয়ি তিজোরি কি তরহা হোতি হ্যায়, ডায়লগ রাতারাতি ফের জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় অভিনেতাকে৷ সেই জনপ্রিয় অভিনেতা কিশোরপ্রধান চলে গেলেন শুক্রবার৷ বয়স হয়েছিল ৮৬৷

সূত্রের খবর, বেশ কিছুদিন দরেই অসুস্থ ছিলেন তিনি৷ তার প্রয়াণে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি৷ কিশোর প্রধানকে শেষ দেখা গিয়েছিল একটি মারাঠি ছবি, শুভ লগনা সাবধান-এ৷ মহেশ মঞ্জরেকরের লালবাগ প্যারেল এবং সন্তোষ মঞ্জরেকরের শিবাজি রাজে ভোঁসলে বোলতোয়, ছবি দুটিতে তাঁর অভিনয় সমালোচকদের ভূয়সী প্রশংসা অর্জন করে৷ তিনি ১০০-রও বেশি মারাঠি থিয়েটার এবং প্রায় ১৮টি ইংরেজি থিয়েটারে অভিনয় করেন৷

নাগপুরের মরিস কলেজে পড়াশোনার সময়েই তিনি অভিনয় শুরু করেন৷ তিনি নটরাজ নামে নিজস্ব থিয়েটার গ্রুপও খোলেন৷ জব উই মেট, লগে রহো মুন্নাভাই-এর মতো বহু ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল৷ তাঁর প্রয়াণে সোস্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করছেন গুণমুগ্ধরা৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর