,

নীল সাগরের পাড়ে মধুচন্দ্রিমায় নিক-প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : আকাশের মতো নীল সাগরের পাড়ে পৌঁছে গেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। দুটি নারকেলগাছের সঙ্গে ঝোলানো দোলনায় কিশোরীর মতো দোল খাচ্ছেন প্রিয়াঙ্কা। এ রকম একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মার্কিন গায়ক নিক জোনাস। মধুচন্দ্রিমার তরি গিয়ে ভিড়েছে ক্যারিবিয়ান এক দ্বীপে। পরদেশিকে নিয়ে শুরু হয়েছে প্রিয়াঙ্কার অভিসার।

ক্যারিবিয়ান একটি দ্বীপে মধুচন্দ্রিমায় যাবেন তাঁরা। সে রকমই কথা ছিল। কিন্তু প্রিয়াঙ্কা জানতেন না, সেটা কোথায়। যেন চমকে দেওয়ার জন্য বিষয়টি গোপন রেখেছিলেন নিক। গতকাল শুক্রবার সন্ধ্যায় খোলা চুলে একটি সুইমিং পুলের পাড়ে নিকের সঙ্গে ঘনিষ্ঠ একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। মধুচন্দ্রিমার জন্য ক্যারিবিয়ান সাগরের কোলে দারুণ উপভোগ করছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিগুলোই তার প্রমাণ।

গত বছরের পয়লা ডিসেম্বর খ্রিষ্টান রীতিতে ও পরে হিন্দু রীতিতে বিয়ে করেন প্রিয়াঙ্কা ও নিক৷ যোধপুরের উমেদ ভবনে বসেছিল বিয়ের আসর৷ রাজকীয় সেই বিয়ের পর দিল্লি ও মুম্বাইতে হয় তিনটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। দিল্লিতে তো স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গিয়ে হাজির হন। মুম্বাইয়ের সংবর্ধনার আগে সুইজারল্যান্ডে একটি ছোটখাটো মধুচন্দ্রিমা করে ফিরেছিলেন এই দম্পতি। সে সময় সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া, ভাই সিদ্ধার্থ চোপড়া, শাশুড়ি ডেনিসে, শ্বশুর পল কেভিন জোনাস, নিকের ভাই জো এবং ফ্র্যাঙ্কলিন জোনাস এবং জোয়ের প্রেমিকা অভিনেত্রী সোফি টার্নার।

বিয়ে ও বিয়ের সংবর্ধনা পর্ব শেষে লন্ডনেও গিয়েছিলেন প্রিয়াঙ্কা। শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে সেখানে বড়দিনের আনন্দ উপভোগ করেছেন। এবার তাঁর নতুন বছর শুরু হলো মধুচন্দ্রিমার মধ্য দিয়ে। টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর