,

অস্ট্রেলিয়ার যাত্রীবাহী ট্রেনের সিটে সুই

news-image

অস্ট্রেলিয়া প্রতিনিধি : অস্ট্রেলিয়ার যাত্রীবাহী ট্রেনের আসনে সুই গেঁথে রাখার ঘটনা ঘটেছে। দেশটির ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।

মেলবোর্নের ওয়াটারগার্ডেন লাইনের একটি ট্রেনে এক আরোহী আসন গ্রহণের পর আসনে সুই খুঁজে পান। দু–একটি নয়, প্রায় ২০টি সুই ছিল। এ ঘটনায় মারাত্মক কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে ঘটনার তদন্তে নামা রাজ্য পুলিশ ধারণা করছে, এ ঘটনার প্রায় ৯০ মিনিট আগে আরও একজন যাত্রী এই সুই দ্বারা আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে ১৬ বছর বয়সী এক কিশোরকে সুই গেঁথে রাখার অভিযোগে আটক করেছে পুলিশ। শিগগিরই তাঁকে শিশু আদালতে হাজির করা হবে। পুলিশ সবাইকে আসন গ্রহণের আগে সেটি নিরীক্ষণ করে নেওয়ার জন্য সতর্ক করেছে।

গত বছরের সেপ্টেম্বরে দেশটিতে স্ট্রবেরি ফলে সুই পাওয়ার ঘটনা ঘটে। গোটা দেশ থেকেই স্ট্রবেরিতে সুই পাওয়ার অনেক অভিযোগ আসে। সুই আতঙ্কে দেশটির স্ট্রবেরির বাজার প্রায় বন্ধের উপক্রম হয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্ট্রবেরিতে সুই ঢুকিয়ে দেওয়ার অভিযোগে ৫০ বছর বয়সী এক নারীকে আটক করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর