,

সংসদে গঠনমূলক সমালোচনা করে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেবে জাপা : জি এম কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, তাঁর দল সংসদে গঠনমূলক সমালোচনা করে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেবে। জাতীয় পার্টি সংসদে বঞ্চিত এবং অবহেলিত মানুষের কথা বলবে। এতে সাধারণ মানুষের মাঝে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা বাড়বে।

রাজধানীর মোহাম্মদপুর প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আজ শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুর থানা জাতীয় পার্টি আয়োজিত এক সংবর্ধনা সভায় জি এম কাদের এসব কথা বলেছেন। সেখানে জি এম কাদের ও দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সংবর্ধনা দেয় থানা জাতীয় পার্টি। দলটির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা গেছে।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, দেশের মানুষ সহিংস রাজনীতি পছন্দ করে না। জাতীয় পার্টি সংসদে কতটা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা রাখবে, তা কাজের মাধ্যমে প্রমাণ হবে। একটি জবাবদিহিমূলক সরকার গঠনে কাজ করবে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, নির্বাচনে প্রমাণ হয়েছে যে, যারা আগুন সন্ত্রাস করে জনগণ তাদের পছন্দ করে না। তিনি আরও বলেন, ‘সংসদে আমরা দরিদ্র, মেহনতি মানুষের কথা বলব। আমরা সাংবাদিকদের কথা বলব। আমরা গণমানুষের আস্থা অর্জন করে দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রত্যাশিত ফলাফল অর্জন করব।’

সংবর্ধনা সভায় বক্তব্য দেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। তাঁদের মধ্যে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুল্লাহ বেলালী, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর