,

ঘরোয়া পদ্ধতিতে গ্যাষ্ট্রিকের সমস্যা সমাধান করুন

news-image

স্বাস্থ্য ডেস্ক : বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন একটানা ওষুধ খেলে নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। সেক্ষেত্রে জীবনধারায় সামান্য পরিবর্তন এবং খাদ্যতালিকায় কিছু খাবার যোগ করলেই এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কমবেশি সবাই গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন।

সাধারণত অনেকক্ষণ খালি পেটে খাকলে, অতিরিক্ত চা,কফি পান করলে, মশলাযুক্ত ও ভাজাপোড়া খাবার বেশি খেলে, খাওয়ার অনিয়ম হলে, অতিরিক্ত মদ্যপান, ধূমপান, অনিদ্রা ইত্যাদি কারণে পেটে গ্যাস হতে পারে। এই সমস্যা সমাধানে ঘরোয়া পদ্ধতিতে সমাধানের চেষ্টা করতে পারেন। যেমন-

১. কলায় প্রচুর পটাশিয়াম থাকে। যা প্রাকৃতিক অ্যান্টাসিড হিসাবে কাজ করে। প্রতিদিন একটি করে কলা খেলে গ্যাসের সম্ভাবনা কমে যাবে।

২. তুলসীপাতায় থাকা শীতলীকরণ এবং বায়ুনাশক উপাদান গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করে। গ্যাসের সমস্যা হলেই ৫-৬টি তুলসীপাতা চিবিয়ে খান। তাহলে আরাম পাবেন।

৩. দারুচিনিতে থাকা প্রাকৃতিক অ্যান্টাসিড হজমের উন্নতি ঘটায়। আধ চা চামচ দারুচিনি গুঁড়া এক কাপ পানিতে মিশিয়ে ফুটিয়ে নিন। এরপর ঠাণ্ডা করে পান করুন। এটি অ্যাসিডিটি কমাতে ভূমিকা রাখবে।

৪. তাৎক্ষণিকভাবে অ্যাসিড কমিয়ে স্বস্তি দিতে পারে মৌরি। খাওয়ার পর মৌরি চিবিয়ে খেলে এই উপকার পাওয়া যায়।

৫. টক দইয়ে থাকা ক্যালসিয়াম পাকস্থলীতে অ্যাসিড জমা হওয়া প্রতিরোধ করে। এর সঙ্গে গোলমরিচ যোগ করলে আরো ভালো ফল পাওয়া যাবে।

৬. লবঙ্গ পাকস্থলীর গ্যাস উৎপাদন প্রতিরোধ করে। প্রতিদিন দুটি করে লবঙ্গ চিবিয়ে খেলে উপকার পাওয়া যাবে।

৭. এলাচ হজম ক্ষমতা বাড়াতে সহায়ক। এটি অতিরিক্ত অ্যাসিড নিঃসরণের সম্ভাবনা দূর করে। গ্যাসের তীব্র সমস্যা দেখা দিলে প্রতিদিন দুটি এলাচ গুঁড়া করে পানিতে ফুটিয়ে খান। তাহলে উপকার পাবেন।

৮. আদা কুচি করে বিট লবণ দিয়ে খেলে গ্যাস রোধে অত্যন্ত ভাল ফল পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর