,

এবার নিপুণকে নিয়ে গুঞ্জন

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী অপু বিশ্বাস জাতীয় সংসদের সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন। তিনি মনোনয়ন পাবেন কি পাবেন না তা এখনো চূড়ান্ত হয়নি। তবে এরই মধ্যে চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা জানালেন আরেক খবর, অভিনেত্রী নিপুণ পেতে যাচ্ছেন সংরক্ষিত আসনের একটি! ঘটনা কি সত্যি?

লুকোচুরি করলেন না ‘সাজঘর’ অভিনেত্রী। বলেন, ‘আমার আব্বু ছিলেন মুক্তিযুদ্ধের পর প্রথম বিসিএস ক্যাডারদের মধ্যে পঞ্চম। বঙ্গবন্ধুর নিজের হাতে গড়া সেই ক্যাডারদের খুব সম্মান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সপ্তাহে এক চা-চক্রে যখন আমি তাঁর সঙ্গে আলাপ করছিলাম তখন আমাকে বললেন, এত দিন কেন আমি দূরে দূরে ছিলাম। রাজনীতিতে ছিলাম না কেন!

এবারের নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় আমার সক্রিয় অংশগ্রহণ তাঁর নজরে এসেছে। শুধু তাই নয়, তারানা হালিম আপার সঙ্গে পেট্রলবোমার বিরুদ্ধে যে ক্যাম্পেইনগুলো করেছিলাম তার সম্পর্কেও তিনি শুনেছেন। এসব কারণে হয়তো আমাকে সংরক্ষিত আসনে রাখতে পারেন। সত্যিই যদি আমার ভাগ্যে এমন সম্মান জোটে তাহলে চিরকৃতজ্ঞ থাকব। সূত্র: বাংলাদেশ নিউজ২৪

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর