,

এবার পুলিশ অফিসার আঁচল

news-image

বিনোদন প্রতিবেদক : মাঝে অভিনয় থেকে দূরে ছিলেন চিত্রনায়িকা আঁচল। অনেকটা হতাশা নিয়ে সে সময় অভিনয়কে বিদায় জানান এই অভিনেত্রী। পাড়ি জমিয়েছিলেন গ্রামে। তবে সেখানেও মন বসাতে পারেননি এই নায়িকা। ফিরেছেন ঢাকায়, আবার যুক্ত হয়েছেন অভিনয়ে। বিরতি থেকে আঁচল এবার ফিরছেন পুলিশ অফিসারের ভূমিকায়। আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘ইন্দুবালা’।

এই প্রতিবেদককে আঁচল বলেন, ‘অভিনয়ের নেশাটা রক্তে মিশে গেছে। এ থেকে দূরে থাকা সম্ভব না। আর অভিনয়কে বিদায় জানিয়েছি, এমনটা কিন্তু নয়। মাঝে কিছুটা কাজ কমিয়ে দিয়েছি মাত্র। যদি অভিনয় ছেড়ে দিতাম, তবে কি অভিনয়ে ফিরতাম।’

আঁচল আরও বলেন, ‘মানহীন কাজ করার চেয়ে, বসে থাকা ভালো। অপেক্ষায় ছিলাম, ভালো গল্পের। ভালো গল্প হলে কাজ চলবে আর নয়তো অপেক্ষা।’

অনন্য মামুন পরিচালিত ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে আইরিন চরিত্রে অভিনয় করেছেন আঁচল। এতে আরও অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, এবিএম সুমনসহ অনেকে। এটি প্রযোজনা করছে লাইভ টেকনোলজি।

এদিকে, আগামী মাসে ‘দাগ’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন চিত্রনায়িকা আঁচল। তারেক সিকদারের পরিচালনায় ছবির মূল চরিত্রে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর