,

আগামী অক্টোবরে আওয়ামী লীগের কাউন্সিল হবে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী অক্টোবরে আওয়ামী লীগের কাউন্সিল হবে, এর আগে কোনো কাউন্সিল হবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দলের সম্মেলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কাউন্সিল আগে কীভাবে হবে? কাউন্সিল অক্টোবর মাসেই হবে।’

বিএনপি ও বাম গণতান্ত্রিক জোটের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে দেশে, বিদেশে কোনো বিতর্ক নেই। বিএনপির অভিযোগ ধোপে টিকবে না। উন্নত গণতান্ত্রিক দেশগুলো দ্রুততম সময়ে প্রধানমন্ত্রীকে সমর্থন জানিয়েছে। কাজেই সংলাপের দাবি অবান্তর এর কোনো যৌক্তিকতা নেই।’

বিরোধী দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে হলেও তাদেরকে কিছু গরম গরম কথা বলতে হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সড়ক দুর্ঘটনা রোধে পথচারীদের সচেতনতার কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘যাত্রীরাও মাঝে মাঝে বেপরোয়া চালকের মতো বেপরোয়া হয়ে যায়। সড়ক দুর্ঘটনা শুধু চালকের জন্যই হচ্ছে, তা নয়। যাত্রীদের ভুলের জন্য দুর্ঘটনা হয়। তারা রাস্তা না দেখেই এপার থেকে ওপার যাতায়াত করে। এ বিষয়ে সাংবাদিকদের ও সচেতন হতে হবে, ক্যাম্পেইন করতে হবে, যাতে সচেতনতা বৃদ্ধি পায়।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর