,

নারী শিক্ষা নিয়ে আহমদ শফীর বক্তব্য ব্যক্তিগত : নওফেল

news-image

নিজস্ব প্রতিবেদক : নারী শিক্ষা নিয়ে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী যে বক্তব্য দিয়েছেন তা একেবারে তার ‘ব্যক্তিগত’ মন্তব্য বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আজ শনিবার চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আহমদ শফীর বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল বলেন, ‘বিগত সময়ের মতো পাঠ্যপুস্তকগুলোতে সাম্প্রদায়িক কোনো কিছু যেন না থাকে সে বিষয়ে বিশেষ দৃষ্টি রাখবে শিক্ষা মন্ত্রণালয়।’

তিনি আরও বলেন, ‘আহমদ শফী দেশের একজন নাগরিক হিসেবে তার নিজের একটি বিশ্লেষণ দিয়েছেন। সেটা আমাদের রাষ্ট্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের সংবিধান অনুসারে সকলের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। এজন্য আমরা যেন বৈষম্যমূলক কোনো মন্তব্য না করি।’

এ সময় শিক্ষা খাতের নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনা করেন উপমন্ত্রী।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের আল জামিআতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে মেয়েদের স্কুল-কলেজে না দিতে, এমনকি দিলেও সর্বোচ্চ ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়ানোর জন্য ওয়াদা নিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফি।

আহমদ শফি বলেন, ‘আপনাদের মেয়েদের স্কুল-কলেজে দেবেন না। ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়াতে পারবেন। আর বেশি যদি পড়ান… পত্র-পত্রিকায় দেখতেছেন আপনারা… মেয়েকে ক্লাস এইট, নাইন, টেন, এমএ, বিএ পর্যন্ত পড়ালে ওই মেয়ে কিছুদিন পর আপনার মেয়ে থাকবে না। তাই আপনারা আমার সাথে ওয়াদা করেন। বেশি পড়ালে আপনার মেয়েকে টানাটানি করে অন্য পুরুষ নিয়ে যাবে। এ ওয়াজটা মনে রাখবেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর