,

অবশেষে স্বামীর সঙ্গে বসবাস শুরু করেছেন ন্যান্সি

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে স্বামীর সঙ্গে এক ছাদের নিচে বসবাস শুরু করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি।

গত দুই মাস ধরে আলাদা থাকছিলেন তারা। গত ৩১ ডিসেম্বর যুগান্তরকে স্বামীর সঙ্গে না থাকার বিষয়টি নিশ্চিত করেন ন্যান্সি।

সে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে বেশ আলোড়ন সৃষ্টি হয়। তাদের সংসার ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এরপর বিচ্ছেদের মতো কোনো সিদ্ধান্ত নিইনি জানিয়ে স্পষ্টভাবে ন্যান্সি বলেন, বিচ্ছেদের জন্য নয়, স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্কটাকে আরেকটু ঝালিয়ে রঙিন করে তুলতেই আলাদা থাকছি আমরা।

স্বামীর ব্যাপারে তার কোনো অভিযোগ নেই বলে জানিয়েছিলেন তিনি।

আবার একসঙ্গে বসবাস প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘আমাদের মধ্যে ভালোবাসার কমতি ছিলনা কখনই। জায়েদ বেশ ভালো মানুষ। তার সঙ্গে আমি প্রায়ই মান-অভিমান করি। যাই হোক, অভিমানের পালা শেষ। অতঃপর আমরা সুখে-শান্তিতে বসবাস করতে শুরু করেছি।’

প্রসঙ্গত ২০১৩ সালের ৪ মার্চ ময়মনসিংহ পৌরসভার কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। তাদের সংসারে নায়লা নামে এক কন্যা আছে।

গত ১৩ ডিসেম্বর ন্যান্সির জন্মদিনে জমি উপহার দিয়ে আলোড়ন সৃষ্টি করেন জায়েদ।

এদিন জায়েদের কাছ থেকে ৫ শতাংশ জমি উপহার পান ন্যান্সি।

স্বামীর কাছ থেকে মূল্যবান এই উপহার পেয়ে উচ্ছ্বসিত ন্যান্সি  বলেন, কিছুই বলতে পারব না, এমন উপহারে বোবা হয়ে গেছি।

স্বামী হিসেবে জায়েদ কেমন স্বভাবের এমন প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, জায়েদ খুব নরম-সরম মানুষ, ঠাণ্ডা মেজাজের।

আগে কখনও জায়েদের সঙ্গে ন্যান্সির কোনো দ্বন্দ্বের খবর শোনা যায়নি। বিভিন্ন অনুষ্ঠানে দম্পতিকে প্রায়ই একসঙ্গে দেখা গেছে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর