,

অর্জুন মেজাজ হারালেন যে কারণে

news-image

বিনোদন ডেস্ক : অর্জুন কাপুর আর মালাইকা অরোরার সম্পর্কের কথা এখন সর্বজনবিদিত। কিন্তু প্রকাশ্যে এখনও সম্পর্কের কথা স্বীকার করেনি এই সেলেব জুটি। তাই আড়ালে থাকার চেষ্টা তারা বারবারই করে থাকেন। এবার তেমনটা করতে গিয়েই বিতর্কে জড়ালেন অর্জুন কাপুর।

যখন কোনও সেলিব্রিটি ডেট করেন, স্বাভাবিকভাবেই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাদের। মাঝেমধ্যে সেখানে তাদের নাগালও পেয়ে যায় সাংবাদিকরা। কিন্তু সম্পর্কের কথা যেহেতু প্রকাশ করেননি তারা, তাই সাংবাদিকদের দেখলেও পালাতে চান। তবে সবসময় তো আর তা সম্ভব হয় না। ফলে নিজেদের সেলিব্রিটি সত্ত্বা ফলিয়ে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন অনেকেই। সেই তালিকায় এবার নাম লেখালেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা।

অভিযোগ, সম্প্রতি পাপারাজ্জির সঙ্গে নাকি দুর্ব্যবহার করেছেন অর্জুন কাপুর। তার বাড়ির বাইরে তারা প্রশ্ন করছিলেন তিনি বাড়ি আছেন কিনা। কৌতূহল নয়। পেশার খাতিরেই অর্জুনের খোঁজ নিচ্ছিলেন তারা। কিন্তু অভিনেতার তা পছন্দ হয়নি। তখনই বাড়ির বাইরে বেরিয়ে আসেন তিনি। বলেন, পার্টি বা রেস্তরাঁর বাইরে ছবি তুললে আপত্তি নেই। কিন্তু বাড়ি তার ব্যক্তিগত জায়গা। সেখানে ছবি তুলতে দিতে আপত্তি রয়েছে তার। একই কথা মালাইকার ক্ষেত্রেও খাটে। তার ‘বান্ধবী’র বাড়িতেও যাতে পাপারাজ্জি না যায়, সেই অনুরোধও করেন অর্জুন।
অভিনেতার এই আপত্তির কথা মেনে নেন পাপারাজ্জি। অভিনেতাকে তারা আশ্বাস দেন, বাড়িতে অভিনেতার কোনও ছবি তুলবেন না তারা। তবে রেস্তরাঁ বা পার্টিতে মালাইকার সঙ্গে তার ছবি যদি তারা তোলেন, তাহলে কিন্তু বাধা দেওয়া যাবে না। অভিনেতা নাকি তা মেনে নিয়েছেন। অর্জুন কাপুর ও মালাইকা অরোরা দু’জনে যৌথভাবে মুম্বাইয়ের লোখণ্ডওয়ালায় একটি বাড়িও কিনেছেন। ইতোমধ্যে সেই বাড়ি সাজানোর কাজও শেষ হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, আগামী বছরই বিয়ে সেরে এই বাড়িতে সংসার পাতবেন তারা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর