,

অবশেষে ভারত থেকে অসহায় মা ও শিশু সন্তান দেশে ফিরল

news-image

বেনাপোল (যশোর) প্রতিনিধি : ভারতে তিন মাসের অধিক সময়ে অবস্থান করে আইনি জটিলতায় আটকে পড়া মা ও শিশু সন্তান অবশেষে ৩৬ দিন পর কলকাতার বাংলাদেশি উপ-হাইকমিশনের সহযোগিতায় বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টায় ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশি উপ-হাইকমিশনের কাউন্সিলর ও দূতালয়ের প্রধান বিএম জামাল হোসেন তাদের বেনাপোল চেকপোস্টে বাংলাদেশি সার্চ মানবাধিকার সংস্থার হাতে তুলে দেন।
ফেরত আসা নারী হলেন, যশোরের ফতেপুর গ্রামের বিল্লাত আলীর স্ত্রী রোকসানা খাতুন (৩০) ও তার শিশু সন্তান শাওন (৩)।

জানা যায়, দালালের খপ্পরে পড়ে ভালো কাজের প্রলোভনে পড়ে রোকসানা খাতুনের ভাই ভারতে গিয়ে দিল্লিতে পুলিশের হাতে আটক হয়। এ খবর পেয়ে সে তার ভাইকে ছাড়াতে পাসপোর্টে দিল্লি যায়। এ সময় অসতর্কতার কারণে ভারতে তিন মাসের অধিক সময় অবস্থানে নিষেধাজ্ঞার বিষয়টি সে ভুলে যায় রোকসানা খাতুন। পরে দেশে ফেরার জন্য ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক সঙ্গে ৯০ দিন অতিক্রম করার অপরাধে তার ও সন্তানের পাসপোর্টে ৪৩ হাজার ২০০ ভারতীয় রুপি (পাসপোর্ট প্রতি ২১ হাজার ৬০০ ভারতীয় রুপি) জরিমানা পরিশোধ করতে বলেন। কিন্তু তার কাছে কোনো অর্থ না থাকায় রাস্তায় রাস্তায় ঘুরছিলেন। বিষয়টি জানতে পেরে বাংলাদেশি উপ-হাইকমিশন অসহায় রোকসানা খাতুনের পাশে দাঁড়ায়। তারা ভারত সরকারকে দুই পাসপোর্টে ৪৩ হাজার ২০০ রুপি জরিমানা পরিশোধ করে মা ও ছেলেকে দেশে ফিরতে সহযোগিতা করেন।

রোকসানা খাতুন এ মানবিক কাজের জন্য উপ-হাইকমিশনের কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভারত সরকারের নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টযাত্রী (মুসলিম সম্প্রদায়) যারা ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়ে একটানা ৯০ দিনের বেশি অবস্থান করবে তাদের পাসপোর্ট প্রতি ভারত সরকারকে ২১ হাজার ৬০০ রুপি ও বাংলাদেশি সংখ্যালঘু সম্প্রদায়ের পাসপোর্টযাত্রী প্রতি মাত্র ১০০ রুপি জরিমানা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের যাত্রীদের আর সংখ্যালঘু যাত্রীদের জরিমানার মধ্যে এমন ব্যবধানের এই বৈষম্যের বিষয়ে জানতে চাইলে কলকাতায় অবস্থিত বাংলাদেশি উপ-হাইকমিশনের কাউন্সিলর ও দূতালয়ের প্রধান বিএম জামাল হোসেন জানান, এটা ভারত সরকারের পলিসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর