,

টেকনাফে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

news-image

কক্সবাজারের টেকনাফের নাফ নদের রঙ্গিখালী পয়েন্ট থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাদের কোমরে বাঁধা অবস্থায় ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার সকালে নাফ নদের স্লুইস গেইটের পাশ থেকে দুটি মরদেহ ও ইয়াবাগুলো উদ্ধার করে।টেকনাফ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, নিহতদের একজনের শরীর থেকে ২৫ হাজার এবং অপরজনের শরীর থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। দুইজনের বয়স ২০ ও ২৫ বছর হবে। ধারণা করা হচ্ছে- নিহতরা রোহিঙ্গা যুবক ও ইয়াবা ব্যবাসায়ী। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

টেকনাফ থানা পুলিশের ওসি (তদন্ত) এবিএস দোহা বলেন, খুব শিগগিরই মরদেহ দুটির পরিচয় শনাক্ত করা যাবে বলে আশা করছি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর