,

শেষ পর্যন্ত ‘দাবাং ৩’-এ সোনাক্ষী

news-image

বিনোদন ডেস্ক : ‘দাবাং’ সিক্যুয়ালের দুটি ছবিতেই রয়েছেন সোনাক্ষী সিনহা। তবে এই সিক্যুয়ালের পরবর্তী ছবিতে সোনাক্ষী থাকবে কি-না তা নিয়ে অনেকটা ঘোলাটে ছিল। তবে শেষ পর্যন্ত নতুন ছবিতেও দেখা যাবে তাকে।

এবারো সেই সালমান খান ও সোনাক্ষী সিনহার জুটিকেই দর্শকরা দেখতে পাবেন দাবাং থ্রি’র ফ্রেমে। এ বছর থেকেই দাবাং থ্রি’র শুটিং শুরু হবে বলে খবর পাওয়া গেছে।

সম্প্রতি ‘কলঙ্ক’-এর শুটিং করে মুম্বাইতে ফিরেছেন সোনাক্ষী। এরপর অক্ষয় কুমারের ‘মিশন মঙ্গল’-ও রয়েছে তার ঝুলিতে। সেইসঙ্গে এবার ‘দাবাং থ্রি’র জন্য প্রস্তুতি শুরু করলেন সোনাক্ষী সিনহা। যদিও দাবাং থ্রি নিয়ে সালমান খান নিজে কিছু না বললেও আরবাজ খান এরইমধ্যে দাবাং থ্রির শুটিং শুরু হবে বলে জানিয়ে দিয়েছেন।

এদিকে দাবাং থ্রির আগে আপাতত ‘ভারত’ নিয়ে ব্যস্ত সালমান খান। পরিচালক আলী আব্বাস জাফরের এই সিনেমায় সালমান খানের সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ। দিশা পাটানি ও সুনীল গ্রোভারও রয়েছেন সালমান খানের ‘ভারত’-এ। অর্থাত্ ভারত-এর সিডিউল শেষ করে এবার দাবাং থ্রি’র জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন সালমান খান নিজেও। তবে দাবাং থ্রি-তে এবারো মালাইকা আরোরার ম্যাজিক দর্শকরা দেখতে পাবেন কি-না সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর