,

জাকিরকে নিয়ে মালয়েশিয়া আরও প্রমাণ চায়

news-image

অনলাইন ডেস্ক : বিতর্কিত ধর্মীয় প্রচারক জাকির নায়েককে ভারতে ফেরানোর বিষয়ে জট লেগেই থাকলো। মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সে দেশে বসবাসকারী জাকিরের প্রত্যর্পণের জন্য আরও নথি ও প্রমাণ চাই।

বছর খানেক আগে জাকিরকে ফিরিয়ে আনতে মালেশিয়ায় আবেদন করেছিল দিল্লি। কিন্তু মালয়েশিয়ার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি ভারত সফরে এসে বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ভারতের কাছ থেকে আরও তথ্যপ্রমাণ চাই।’

২০১৬ সালে ঢাকার গুলশনে হামলাকারী জঙ্গিদের কয়েক জন জাকির নায়েকের প্রচারে প্রভাবিত হয়েছিল বলে অভিযোগ ওঠে। তবে সেই সময় জাকির ওই অভিযোগ নাকচ করে বলেন, ‘আমি শান্তির দূত, কখনও সন্ত্রাসবাদে উৎসাহ দিইনি।’

তখন থেকেই বিদেশের মাটিতে অবস্থান করছেন জাকির। বর্তমানে তিনি মালেশিয়ায় আশ্রয় নিয়েছেন। ২০১৬ সালের নভেম্বরে ইউএপিএ-সহ ফৌজদারি দণ্ডবিধির বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

এছাড়া ২০১৭ সালে জাকিরের বিরুদ্ধে ‘রেড কর্নার নোটিস’ জারির আবেদন জানায় ভারত। কিন্তু সেই প্রচেষ্টাকেও ধাক্কা দিয়ে ইন্টারপোল জানিয়ে দেয়, জাকিরের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ দিতে পারেনি দিল্লি। আইনি প্রক্রিয়াও ঠিক ভাবে অনুসরণ করা হয়নি।

এ বার আনোয়ার ইব্রাহিমের বক্তব্যও হতাশ করল দিল্লিকে। তিনি স্পষ্ট বলেছেন, ‘আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, মালয়েশিয়া সরকারের গোটা বিষয়টি আরও ভাল করে বোঝার প্রয়োজন রয়েছে। ভারতের অনুরোধের দিকটিকে আমরা সম্মান করছি। কিন্তু আমাদেরও আইন-কানুন রয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর