,

সিরিয়া ছাড়ছে মার্কিন জোট

news-image

কর্নেল সীন রিয়ান নামের ওই মুখপাত্র শুক্রবার বলেছেন, ‘জোটের পক্ষ থেকে স্বেচ্ছায় সিরিয়া ত্যাগের প্রক্রিয়া শুরু হয়েছে।’ ‘অভিযানের ক্ষেত্রে নিরাপত্তার বিষয় ছাড়া নির্দিষ্ট সময়সীমা, স্থান বা সেনাদের যাতায়াত সম্পর্কে কোনো আলোচনা আমরা করব না,’ বলেন তিনি।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য হাসাকেহর রেইলান বিমানঘাঁটিতে চলাফেরা কমিয়ে দিয়েছে মার্কিন জোট।সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, ‘বৃহস্পতিবার হাসাকেহ প্রদেশের রেইলান সামরিক ঘাঁটি থেকে কিছু আমেরিকান সেনা প্রত্যাহার করা হয়েছে।’প্রসঙ্গত, গত মাসের মাঝামাঝি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণার দেওয়ার পর এই প্রথম এমন খবর পাওয়া গেল। যদিও কয়েক দিন আগে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দেন মার্কিন কর্মকর্তারা।

কারণ সেনা প্রত্যাহারের ঘোষণায় নাখোশ হয় সিরিয়ায় মার্কিন মিত্র ব্রিটেন ও ফ্রান্সসহ অন্যান্য দেশ। সেইসঙ্গে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন জোট সমির্থত কুর্দি যোদ্ধারা।মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন গত রোববার ইসরায়েল সফরে এসে বলেন, সিরিয়ায় কুর্দি মিত্রদের নিরাপত্তা নিশ্চিত এবং আইএস পুরোপুরিভাবে নির্মূল না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহার করা হবে না।

বল্টনের এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান বলেন, সিদ্ধান্ত থেকে সরে এসে ‘মারাত্মক ভুল’ করছে ওয়াশিংটন।এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মিশর সফরে গিয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা অনুযায়ী মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।এদিকে, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুসোগ্লু হুঁশিয়ারি দিয়ে বলেন, সিরিয়া থেকে মার্কিন সেনা সরাতে দেরি হলে অভিযান শুরু করবে তার দেশ।

প্রসঙ্গত, সিরিয়ায় আইএসবিরোধী যুদ্ধে দেশটির কুর্দি যোদ্ধাদের সমর্থন ও সহযোগিতা দেয় মার্কিন জোট। আর তাদের সমর্থিত কুর্দি যোদ্ধাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে তুরস্ক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর