মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিৎ-কোয়েল ফিরছেন

news-image

বিনোদন ডেস্ক : উত্তম-সুচিত্রা থেকে শুরু করে প্রসেনজিৎ-ঋতুপর্ণা। টলিউডে নানা সময়ে রাজ করেছে এক একটি জুটি। তবে জুটির জমানা এখন আর প্রায় নেই বললেই চলে। প্রত্যেক ছবির সঙ্গেই বদলে যায় রসায়নের সমীকরণ।

যেমন ধরুন, জিৎ-কোয়েলের জুটি সহজেই দর্শক মনে জায়গা করে নেয়, তো অন্যদিকে জিৎকে নুসরাতের সঙ্গেও দেখতে পছন্দ করে দর্শক। আবার একদিকে দেব-শুভশ্রী জুটি যেমন হিট, তেমনই হিট জিৎ-শুভশ্রী জুটিও। তাই জুটি নিয়ে মাতামাতিটা ইদানিংকালে বেশ কমে গিয়েছে টলিউডে। তবে তারই মাঝে কিছু অভিনেতা অভিনেত্রী আছেন যাদের একসঙ্গে বড়পর্দায় দেখতে পছন্দ করেন দর্শক। তেমনই এক জুটি জিৎ-কোয়েল।

দীর্ঘদিন এই জুটিকে পর্দায় দেখা যায়নি। তবে এবার বড় পর্দায় ফিরছেন তারা। নতুন বছর অর্থাৎ ২০১৯ সালের সবচেয়ে বড় খবর বোধহয় এই সাড়া জাগানো জুটির কামব্যাক। জানা যায়, মুম্বাইয়ের এক নায়িকাও থাকবেন এই ছবিতে। তার নাম জানা না গেলেও সুরিন্দর ফিল্মস আর জিৎ এর প্রোডাকশন হাউসের উদ্যোগে এই ছবি যে তৈরি হতে চলেছে এই বিষয়ে টলিউড নিশ্চিত।

বাংলা সিনেমার অন্যতম সেরা জুটি জিৎ ও কোয়েল মল্লিক। এক সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা এবং সাফল্য পেয়েছেন এই তারকা জুটি। দর্শকদের কাছে তাদের গ্রহণযোগ্যতা এতটাই যে, এই জুটিকে ‘জিকো’ নামে সম্বোধন করা হত।

২০০৩ সালে ‘নাটের গুরু’ ছবিতে জুটি বেঁধে যাত্রা শুরু করেছিলেন তারা। এরপর ‘মানিক’, ‘শুভদৃষ্টি’, ‘হিরো’, ‘ঘাতক’, ‘সাত পাকে বাঁধা’র মতো হিট ছবি উপহার দিয়ে সফল জুটিতে পরিণত হয়েছেন তারা। এই জুটির সর্বশেষ ছবি ‘প্রেম করেছি বেশ করেছি’ মুক্তি পায় ২০১৫ সালে। টলি মহলের একটা বড় অংশের মতে, এর পর আলাদাভাবে জিৎ-কোয়েল জুটি বাঁধলেও তাদের আবেদন এখনো ফুরোয়নি।

শোনা যাচ্ছে, জিৎ নাকি তার নতুন ছবিতে কোয়েলকে চাইছেন বেশ কিছু দিন ধরেই। ইতিমধ্যে নতুন গল্পের জন্য পাভেল ও অভিমন্যুসহ বেশ কয়েকজন নতুন পরিচালকের সঙ্গে কয়েক দফা আলোচনাও সেরেছেন নায়ক।

টলি মহলের খবর, জিৎ-কোয়েলের এই ছবির পরিচালক রাজ চক্রবর্তী। তবে নায়ক, নায়িকা, পরিচালক কেউ সরাসরি মিডিয়ায় মুখ খোলেননি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক