,

ড. কামাল সংবাদ সম্মেলন ডেকেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : গণফোরামের কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকেছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। শনিবার সকাল ১০টায় রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে করবেন কামাল হোসেন।

গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম এ তথ্য নিশ্চিত করেছেন।

লতিফুল বারী হামিম জানান, গত ৫ জানুয়ারি গণফোরামের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে জেলার নেতারা বিভিন্ন ধরনের মতামত দিয়েছিলেন। আগামীকালের বৈঠকে জেলার নেতাদের দেওয়া মতামতগুলো নিয়ে কেন্দ্রীয় কমিটির নেতারা আলোচনা করে ভবিষ্যত করণীয় নির্ধারণ করবেন।

গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনে গণফোরামের বিজয়ী দুই প্রার্থীর শপথ গ্রহণ ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে।

এর আগে গত ৫ জানুয়ারি শনিবার বর্ধিত সভা শেষে ড. কামাল হোসেন বলেন, দলের নির্বাচিত দুই সদস্য সুলতান মো. মনসুর ও মোকাব্বির খান সংসদে যাওয়ার বিষয়ে তারা ইতিবাচক। এর একদিন পর ৬ জানুয়ারি গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মুন্টু সাংবাদিকদের বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের কেউ শপথ নেবেন না।’ বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর